সোমবার
২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩

রাজশাহী-৩ আসনে বিএনপির মিলনের পক্ষে মনোনয়ন উত্তোলন

হাফিজুর রহমান পান্না, রাজশাহী ব্যুরো
প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৫, ০৩:৫২ পিএম
রাজশাহী-৩ আসনে বিএনপির মিলনের পক্ষে মনোনয়ন উত্তোলন ¦ ছবি: হাফিজুর রহমান পান্না

রাজশাহী-৩ আসনের জন্য বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট শফিকুল হক মিলনের পক্ষে মনোনয়ন ফরম উত্তোলন করা হয়েছে।

শনিবার (২০ ডিসেম্বর) বেলা সাড়ে এগারোটায় জেলা রিটারনিং কর্মকর্তার কার্যালয় থেকে তার পক্ষে মনোনয়ন ফরম উত্তোলন করেন রাজশাহী মহানগর দায়রা জজ আদালতের পিপি আলী আশরাফ মাসুম। এসময় পবা-মোহনপুর উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মনোনয়ন উত্তোলন শেষে পিপি আলী আশরাফ মাসুম বলেন, মনোনয়ন ফরম উত্তোলন করলাম। নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। প্রার্থী, দলের নেতাকর্মী ও সাধারণ জনগণ সবাই নিরপেক্ষ নির্বাচনের পক্ষে।আমরা আশা করছি নির্বাচন যথাযথ সময়ে হবে এবং ধানের শীষের পক্ষে জোয়ার বইবে।

এদিকে এ্যাডভোকেট শফিকুল হক মিলন বলেন, দেশকে এগিয়ে নিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা ম্যানডেট বাস্তবায়ন জরুরি। তিনি ২০২২ সালেই এই ম্যানডেট দিয়েছেন। গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপি দৃঢ়ভাবে কাজ করে যাবে।

এদিকে শনিবার (২০ ডিস্মেরব) দুপুর পর্যন্ত রাজশাহীর ৬ টি আসনের বিপরীতে মোট ৯ জন মনোনয়ন ফরম উত্তোলন করেছেন। এদের মধ্যে ৪ জন বিএনপির দলীয় প্রার্থী, এক জন জামায়াতে ইসলামীর প্রার্থী এবং ৪ জন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

আগামী ইউপি নির্বাচন ঘিরে মণিরামপুরে বিএনপির ঐক্যের শপথ

নড়াইলে গণতন্ত্র অলিম্পিয়াড, অংশ নিলেন ২৭৫ শিক্ষার্থী

যশোর নওয়াপাড়ায় কৃষক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

X