সোমবার
২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩

অনিন্দ্য ইসলাম অমিতের নেতৃত্বে ঢাকার রাজপথ কাঁপাচ্ছে যশোরের হাজারো নেতাকর্মী

শিমুল ভূইয়া
প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২৫, ১২:১৪ পিএম
অনিন্দ্য ইসলাম অমিতের নেতৃত্বে ঢাকার রাজপথ কাঁপাচ্ছে যশোরের হাজারো নেতাকর্মী

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে ঢাকায় আয়োজিত সংবর্ধনা ও ধারাবাহিক কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীর রাজপথে ব্যাপক শক্তি প্রদর্শন করছে যশোর জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী এবং দলের জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতের নেতৃত্বে যশোর থেকে আসা হাজারো নেতাকর্মীর উপস্থিতিতে ঢাকার রাজপথ মুখর ও উত্তাল হয়ে উঠেছে।

কনকনে শীত উপেক্ষা করে যশোরের নেতাকর্মীরা খোলা আকাশের নিচে রাত কাটিয়েছেন রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন ও আশপাশের এলাকায়। রাতভর অবস্থানের পরও তাদের মধ্যে ক্লান্তির ছাপ দেখা যায়নি। বরং প্রিয় নেতাকে বরণ করে নেওয়ার প্রত্যাশায় সকাল থেকেই তারা নতুন উদ্যমে রাজপথে নামেন।

সকাল থেকে যশোর জেলা বিএনপির পাশাপাশি যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল ও মহিলা দলসহ বিএনপির সব অঙ্গসংগঠনের নেতাকর্মীরা দলীয় পতাকা, ব্যানার ও ফেস্টুন হাতে সুশৃঙ্খলভাবে মিছিল ও সমাবেশে অংশ নেন। তাদের স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে ঢাকার ৩০০ ফিট সড়ক ও আশপাশের এলাকা।

অনিন্দ্য ইসলাম অমিতের নেতৃত্বে ঢাকার রাজপথ কাঁপাচ্ছে যশোরের হাজারো নেতাকর্মী

এ সময় নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য রাখেন অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেন, দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রাম, ত্যাগ ও নির্যাতনের পথ পেরিয়ে আজকের এই ঐতিহাসিক মুহূর্ত এসেছে। দেশনায়ক তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন কেবল একটি রাজনৈতিক ঘটনা নয়, এটি গণতন্ত্র পুনরুদ্ধারের পথে এক গুরুত্বপূর্ণ মাইলফলক।

তিনি আরও বলেন, যশোরের নেতাকর্মীরা সব সময় দলের প্রতিটি আন্দোলন ও কর্মসূচিতে অগ্রণী ভূমিকা রেখে আসছে। আজ ঢাকার রাজপথে যশোরের এই বিপুল উপস্থিতি তারই প্রমাণ। শীত, কষ্ট কিংবা দূরত্ব—কোনো কিছুই আমাদের লক্ষ্য থেকে বিচ্যুত করতে পারেনি।

অনিন্দ্য ইসলাম অমিত বলেন, শান্তিপূর্ণ ও শৃঙ্খলাবদ্ধভাবে কর্মসূচি পালনের মাধ্যমে বিএনপি যে গণতন্ত্র, আইনের শাসন ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় বিশ্বাসী আজকের রাজপথ তারই সাক্ষ্য দিচ্ছে।

তিনি আগামী দিনগুলোতেও আন্দোলন ও সাংগঠনিক কার্যক্রমে যশোরের নেতাকর্মীরা অগ্রভাগে থাকবে বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন এবং সবাইকে সু-শৃঙ্খলভাবে কর্মসূচি পালনের আহ্বান জানান।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

আগামী ইউপি নির্বাচন ঘিরে মণিরামপুরে বিএনপির ঐক্যের শপথ

নড়াইলে গণতন্ত্র অলিম্পিয়াড, অংশ নিলেন ২৭৫ শিক্ষার্থী

যশোর নওয়াপাড়ায় কৃষক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

X