সোমবার
২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩

কুড়িগ্রামে হিমেল বাতাসে তীব্র শীতে জনজীবন বিপর্যস্ত

কুড়িগ্রাম সংবাদদাতা
প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২৫, ০২:৪৫ পিএম
কুড়িগ্রামে হিমেল বাতাসে তীব্র শীতে জনজীবন বিপর্যস্ত

কুড়িগ্রামে হিমেল বাতাসের দাপটে শীতের তীব্রতা বৃদ্ধি পেয়েছে। টানা তিন দিন ধরে সূর্যের দেখা না পাওয়ায় সাধারণ মানুষ বিশেষত শ্রমজীবী ও খেটে খাওয়া মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন। প্রচণ্ড ঠান্ডার কারণে অনেকেই কাজে বের হতে পারছেন না।

মধ্যরাত থেকে দুপুর পর্যন্ত চারদিক কুয়াশায় ঢাকা থাকছে, যা জনজীবন ও যান চলাচলকে প্রভাবিত করছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) সকাল ৬টায় রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র জানিয়েছে, জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১১.৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। তুলনায় বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১.৫ ডিগ্রি।

দিনের বেশির ভাগ সময় আকাশে সূর্যের দেখা মেলে না। সন্ধ্যা থেকে পরের সকাল পর্যন্ত হিমেল বাতাস শীতের তীব্রতা আরও বাড়িয়ে তোলে।

শীত ও কুয়াশার কারণে কৃষক এবং খেটে খাওয়া মানুষও বিপাকে পড়েছেন। অসহায় ও দুস্থ মানুষ খড়কুটো জ্বালিয়ে উষ্ণতা বজায় রাখার চেষ্টা করছেন। পশুদের শীত নিবারণে চটের বস্তা ব্যবহার করা হচ্ছে।

এছাড়া, হিমেল বাতাসে কুড়িগ্রামের ১৬টি নদ-নদীর তীরবর্তী চার শতাধিক চর ও দ্বীপচরের হতদরিদ্র মানুষও শীতের তীব্রতার কবলে পড়েছেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

আগামী ইউপি নির্বাচন ঘিরে মণিরামপুরে বিএনপির ঐক্যের শপথ

নড়াইলে গণতন্ত্র অলিম্পিয়াড, অংশ নিলেন ২৭৫ শিক্ষার্থী

যশোর নওয়াপাড়ায় কৃষক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

কেশবপুরে মাইকেল মধুসূদনের ১৫৩তম মৃত্যুবার্ষিকী পালিত

কেশবপুরে মাদ্রাসার কমিটি গঠন নিয়ে বিরোধ, সংবাদ সম্মেলনে মারধরের অভিযোগ

যশোরে পৃথক অভিযানে মাদক ও চাকুসহ তিনজন আটক

যশোরে আওয়ামী লীগের দুই কর্মীর বিরুদ্ধে বিএনপি নেতাকে হত্যার হুমকির অভিযোগ, তদন্তে পুলিশ

হেরোইনের মামলায় বেনাপোলের জামাল হোসেনের যাবজ্জীবন কারাদণ্ড

যশোরে যত্রতত্র গাড়ি পার্কিং রোধে ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান শুরু

X