সোমবার
২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩

নির্বাচনে টাঙ্গাইল-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়বেন লতিফ সিদ্দিকী

কাগজ ডেস্ক
প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২৫, ০৪:৩১ পিএম
আবদুল লতিফ সিদ্দিকী ¦ ফাইল ফটো

মেটা টাইটেল: মেটা ডিসক্রিপশন: মেটা কীওয়ার্ডস: ট্যাগস: ২৬+ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ার ঘোষণা দিয়েছেন মুক্তিযুদ্ধের সংগঠক ও সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী। শুক্রবার (২৬ ডিসেম্বর) রাতে তার কালিহাতীস্থ বাসায় নেতাকর্মীদের আনুষ্ঠানিকভাবে এ তথ্য জানানো হয়।

সিদ্দিকী একজন বিশিষ্ট রাজনৈতিক পরিবার থেকে আসেন। তার পরিবার কালিহাতীর নাগবাড়ী ইউনিয়নের ছাতিহাটী গ্রামে গড়ে উঠেছে এবং স্বাধীনতা যুদ্ধ থেকে বর্তমান সময় পর্যন্ত বাংলাদেশের রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করেছে।

এবারের নির্বাচনে টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বিএনপির কেন্দ্রীয় সদস্য ও শিল্পপতি লুৎফর রহমান মতিন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলার নায়েবে আমীর অধ্যাপক খন্দকার আব্দুর রাজ্জাক এবং জাতীয় পার্টি (জাপা) প্রার্থী ইঞ্জিনিয়ার লিয়াকত আলী। এছাড়া মনোনয়নপত্র কিনেছেন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটো ও ড্যাব নেতা অধ্যাপক ডা. শাহআলম তালুকদার।

আবদুল লতিফ সিদ্দিকী বলেন, গত কয়েকদিন ধরে আমি দ্বিধা-দ্বন্দ্বে ছিলাম। তবে কর্মী, সমর্থক এবং এলাকার মানুষের আগ্রহ ও অনুরোধকে সম্মান জানিয়ে আসন্ন নির্বাচনকে সামনে রেখে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমি রবিবার (২৮ ডিসেম্বর) মনোনয়নপত্র সংগ্রহ করব এবং সোমবার (২৯ ডিসেম্বর) তা জমা দেব। এরপর গণসংযোগ শুরু করব।

কালিহাতী উপজেলা ১৩টি ইউনিয়ন ও ২টি পৌরসভা নিয়ে গঠিত। এ আসনে মোট ভোট কেন্দ্র ১১৪টি এবং ভোটার সংখ্যা ৩,৭৪,৮৯৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১,৮৯,৯২৪, নারী ভোটার ১,৮৪,৯৬৮ এবং হিজড়া ভোটার ৩ জন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

আগামী ইউপি নির্বাচন ঘিরে মণিরামপুরে বিএনপির ঐক্যের শপথ

নড়াইলে গণতন্ত্র অলিম্পিয়াড, অংশ নিলেন ২৭৫ শিক্ষার্থী

যশোর নওয়াপাড়ায় কৃষক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

কেশবপুরে মাইকেল মধুসূদনের ১৫৩তম মৃত্যুবার্ষিকী পালিত

কেশবপুরে মাদ্রাসার কমিটি গঠন নিয়ে বিরোধ, সংবাদ সম্মেলনে মারধরের অভিযোগ

যশোরে পৃথক অভিযানে মাদক ও চাকুসহ তিনজন আটক

যশোরে আওয়ামী লীগের দুই কর্মীর বিরুদ্ধে বিএনপি নেতাকে হত্যার হুমকির অভিযোগ, তদন্তে পুলিশ

হেরোইনের মামলায় বেনাপোলের জামাল হোসেনের যাবজ্জীবন কারাদণ্ড

যশোরে যত্রতত্র গাড়ি পার্কিং রোধে ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান শুরু

X