সোমবার
২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩

গভীর রাতে বাড়িতে ঢুকে ঘুমন্ত যুবককে গুলি করে হত্যা

রাজশাহী প্রতিনিধি
প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৬, ১২:১১ পিএম
নিহত সোহেল রানা ¦ ছবি: প্রতিনিধি

রাজশাহীর বাঘা উপজেলায় শনিবার (৩ জানুয়ারি) রাত আনুমানিক ১টার দিকে একটি ভয়াবহ হত্যাকাণ্ড ঘটেছে। চকরাজাপুর ইউনিয়নের পলাশি ফতেপুর করালি নওশারার চরে দুর্বৃত্তরা বাড়িতে ঢুকে সোহেল রানা (৩৫) নামে এক যুবককে হত্যা করেছে।

নিহত সোহেল রানা কালু মন্ডলের ছেলে। হামলার সময় তার স্ত্রী ও মেয়ে গুলিবিদ্ধ হন। আহতদের দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

নিহতের ভাই জানিয়েছেন, সোহেল ও তার স্ত্রী ঘুমাচ্ছিলেন। হঠাৎ রাতের আঁধারে সন্ত্রাসীরা ঘরের টিনে কয়েকবার আঘাত করে বিশাল শব্দ সৃষ্টি করে। এতে আশপাশের লোকজন জাগে এবং আতঙ্কে ছড়িয়ে পড়েন। সন্ত্রাসীরা হুমকি দেন, কেউ এলে তাকে গুলি করা হবে। পরে তারা সোহেলের বাড়িতে প্রবেশ করে। সোহেলের স্ত্রী স্বামীকে রক্ষা করতে কাঁথা ও কম্বল দিয়ে ঢেকে রাখার চেষ্টা করেন। কিন্তু দুর্বৃত্তরা টিন কেটে কয়েকটি গুলি চালায়। এতে সোহেল রানার পেটে গুলি লাগে এবং ঘটনাস্থলেই তিনি মারা যান।

বাঘা থানার পরিদর্শক (ওসি-তদন্ত) সুপ্রভাত মন্ডল বলেন, এটি পূর্বের একটি হত্যাকাণ্ডের প্রতিশোধমূলক হামলা। সোহেল রানার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

আগামী ইউপি নির্বাচন ঘিরে মণিরামপুরে বিএনপির ঐক্যের শপথ

নড়াইলে গণতন্ত্র অলিম্পিয়াড, অংশ নিলেন ২৭৫ শিক্ষার্থী

যশোর নওয়াপাড়ায় কৃষক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

X