সোমবার
২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩

ফেনী-২ আসনে ১৪ প্রার্থীর মধ্যে ৫ প্রার্থীর মনোনয়ন বাতিল

ফেনী সংবাদদাতা
প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৬, ০৩:৩৬ পিএম
ফেনী-২ আসনে ১৪ প্রার্থীর মধ্যে ৫ প্রার্থীর মনোনয়ন বাতিল

ফেনী-২ আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম সম্পন্ন হয়েছে। রোববার (৪ জানুয়ারি) বেলা ১১টায় ফেনী জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মনিরা হক এর নেতৃত্বে এই কার্যক্রম অনুষ্ঠিত হয়।

জরিপে ১৪ জন প্রার্থীর মনোনয়নপত্র যাচাই করা হয়, যেখানে ৯ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে এবং ৫ প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে।

মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীদের মধ্যে হলফনামায় স্বাক্ষর না দেওয়ায় ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের প্রার্থী তাহেরুল ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মোহাম্মদ হারুনুর রশিদ ভূইয়ার ট্যাক্স রিটার্ন জমার প্রমাণক না থাকা এবং ১% ভোটারের স্বাক্ষর না থাকায় স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ ইয়াকুব নবী ভূঁইয়া, মো. ইসমাইল এবং এসএম হুমায়ুন কবির পাটোয়ারীর মনোনয়নপত্র বাতিল করা হয়।

মনোনয়ন পত্র বৈধ প্রার্থীদের মধ্যে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক জয়নাল আবদিন ভিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. একরামুল হক ভূঁইয়া, আমার বাংলাদেশ পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু, জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির শামসুদ্দিন মজুমদার, খেলাফত মজলিসের মোস্তাফিজুর রহমান, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) বাসদ জসীমউদ্দীন, গণধিকার পরিষদের চেয়ারম্যান মো. তারিকুল ইসলাম ভূঁইয়া, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. আবুল হোসেন, আমজনতার দলের প্রার্থী সাইফুল করিম মজুমদারের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফেনী জেলার রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মনিরা হক বলেন, ফেনী ২ আসনের মনোনয়ন পত্র যাচাই-বাছাই শেষে ১৪ জন প্রার্থীর মধ্যে ৫ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ও ৯ জন প্রার্থীর মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

আগামী ইউপি নির্বাচন ঘিরে মণিরামপুরে বিএনপির ঐক্যের শপথ

নড়াইলে গণতন্ত্র অলিম্পিয়াড, অংশ নিলেন ২৭৫ শিক্ষার্থী

যশোর নওয়াপাড়ায় কৃষক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

কেশবপুরে মাইকেল মধুসূদনের ১৫৩তম মৃত্যুবার্ষিকী পালিত

কেশবপুরে মাদ্রাসার কমিটি গঠন নিয়ে বিরোধ, সংবাদ সম্মেলনে মারধরের অভিযোগ

যশোরে পৃথক অভিযানে মাদক ও চাকুসহ তিনজন আটক

যশোরে আওয়ামী লীগের দুই কর্মীর বিরুদ্ধে বিএনপি নেতাকে হত্যার হুমকির অভিযোগ, তদন্তে পুলিশ

হেরোইনের মামলায় বেনাপোলের জামাল হোসেনের যাবজ্জীবন কারাদণ্ড

যশোরে যত্রতত্র গাড়ি পার্কিং রোধে ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান শুরু

X