সোমবার
২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩

দু’মুঠো ভাতের লড়াইয়ে ৫৮ বছরের বিধবা আজিমন নেছা : পাশে দাঁড়ালেন ইউএনও

ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৬, ০৫:৩১ পিএম
অসহায় বিধবা আজিমন নেছা ¦ ছবি: প্রতিনিধি

যে বয়সে স্বস্তি আর নিরাপত্তার সঙ্গে জীবন কাটানোর কথা, সেই বয়সে প্রতিদিন দু’মুঠো ভাতের জন্য সংগ্রাম করতে হচ্ছে অসহায় বিধবা আজিমন নেছাকে। বয়স প্রায় ৫৮ বছর। তিনি রাজাপুর উপজেলার শুক্তাগড় ইউনিয়নের বামনকাঠি হাওলাদার বাড়ি এলাকায় দীর্ঘদিন ধরে মানবেতর জীবনযাপন করে আসছেন।

মৃত মোতাহার হাওলাদারের স্ত্রী আজিমন নেছার নেই মাথা গোঁজার মতো কোনো নিরাপদ আশ্রয়। কয়েকটি পুরোনো টিন ও ভাঙাচোরা সামগ্রী দিয়ে তৈরি একটি অস্থায়ী ও ঝুঁকিপূর্ণ খুপরি ঘরেই তার বসবাস। ঘরের ফাঁকফোকর দিয়ে আকাশ দেখা যায়। বৃষ্টির দিনে শরীর বাঁচাতে পলিথিনে জড়াতে হয়, আর শীত মৌসুমে পর্যাপ্ত শীতবস্ত্রের অভাবে চরম কষ্ট পোহাতে হয়।

অসহায় বিধবা আজিমন নেছার পাশে দাঁড়ালেন ইউএনও রিফাত আরা মৌরি ¦ ছবি: প্রতিনিধি

জীবিকার তাগিদে কখনো মানুষের বাড়িতে ঝিয়ের কাজ, কখনো সুপারি গাছের খোল বা লাকড়ি সংগ্রহ, আবার কখনো ধানক্ষেতে ইঁদুরের গর্ত থেকে পড়ে থাকা ধান কুড়িয়ে বিক্রি করে কোনোভাবে দিন পার করেন তিনি। জীবনের শেষ প্রান্তে এসে পাশে নেই কোনো আপনজন কিংবা নিয়মিত সহায়তা। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সরকারি কোনো সুযোগ-সুবিধা কিংবা একটি স্থায়ী ঘরের দেখা পাননি আজিমন নেছা।

সম্প্রতি তার করুণ অবস্থার বিষয়টি রাজাপুর উপজেলা প্রশাসনের নজরে আসে। মানবিক দায়িত্ববোধ থেকে তাৎক্ষণিক উদ্যোগ নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত আরা মৌরি। অসুস্থ শরীর নিয়েও তিনি রাতে সরাসরি আজিমন নেছার খোঁজখবর নেন এবং সরকারের পক্ষ থেকে খাদ্যসামগ্রী ও শীতবস্ত্র (কম্বল) তার হাতে তুলে দেন।

এ সময় ইউএনও রিফাত আরা মৌরি আজিমন নেছাকে আশ্বস্ত করে বলেন, খুব শিগগিরই তার জন্য একটি স্থায়ী বসতঘরের ব্যবস্থা করা হবে। তার এই উদ্যোগ যেন হেনরি ডেভিড থোরোর সেই উক্তিকেই বাস্তবে রূপ দিয়েছে— মানবসেবা শুধু কর্তব্য নয়, এটি মানবতার সবচেয়ে সুন্দর রূপ।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

আগামী ইউপি নির্বাচন ঘিরে মণিরামপুরে বিএনপির ঐক্যের শপথ

নড়াইলে গণতন্ত্র অলিম্পিয়াড, অংশ নিলেন ২৭৫ শিক্ষার্থী

যশোর নওয়াপাড়ায় কৃষক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

কেশবপুরে মাইকেল মধুসূদনের ১৫৩তম মৃত্যুবার্ষিকী পালিত

কেশবপুরে মাদ্রাসার কমিটি গঠন নিয়ে বিরোধ, সংবাদ সম্মেলনে মারধরের অভিযোগ

যশোরে পৃথক অভিযানে মাদক ও চাকুসহ তিনজন আটক

যশোরে আওয়ামী লীগের দুই কর্মীর বিরুদ্ধে বিএনপি নেতাকে হত্যার হুমকির অভিযোগ, তদন্তে পুলিশ

হেরোইনের মামলায় বেনাপোলের জামাল হোসেনের যাবজ্জীবন কারাদণ্ড

যশোরে যত্রতত্র গাড়ি পার্কিং রোধে ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান শুরু

X