সোমবার
২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩

বিয়েবাড়িতে গান বাজাকে কেন্দ্র করে সংঘর্ষে বিএনপি নেতাসহ আহত ৪ জন

মাদারীপুর সংবাদদাতা
প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৬, ১২:২৫ পিএম
বিয়েবাড়িতে গান বাজাকে কেন্দ্র করে সংঘর্ষে বিএনপি নেতাসহ আহত ৪ জন

মাদারীপুরের রাজৈরে বিয়েবাড়িতে উচ্চস্বরে গান বাজানোকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে, এতে অন্তত ৪ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে রাজৈর পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বাদশাহ মীরকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ করা হয়েছে।

ঘটনাটি শুক্রবার (৯ জানুয়ারি) সন্ধ্যা ৬টা ৩০ মিনিট থেকে ৮টা পর্যন্ত রাজৈর পৌরসভার বেপারীপাড়া মোড় ও পশ্চিম রাজৈর এলাকায় সংঘটিত হয়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, পশ্চিম রাজৈর গ্রামের শহিদ শেখের মেয়ের বিয়েতে উচ্চস্বরে গান বাজানো হয়। বিয়ের অনুষ্ঠান চলাকালীন জুম্মার নামাজের সময় রাজৈর উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও সাবেক ইউপি সদস্য জাহাঙ্গীর খান (৪৫) উচ্চস্বরে গান বাজানো নিষিদ্ধ করার চেষ্টা করলে শহিদের ভাই অলি শেখ (৪০) এর সঙ্গে তার কথাকাটাকাটিতে উত্তেজনা দেখা দেয়।

এ ঘটনায় সন্ধ্যায় উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র ও ইটপাটকেল নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষের সময় জাহাঙ্গীর খানের জ্বালানি কাঠের দোকান এবং দুটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।

পুলিশের খবর পেয়ে রাজৈর থানা ঘটনা স্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরবর্তীতে পশ্চিম রাজৈর গ্রামে মিমাংসার জন্য জাহাঙ্গীরের বাড়িতে গেলে রাজৈর পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বাদশাহ মীর আহত হন। তাকে প্রথমে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ঢাকায় মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। এছাড়া আরও তিনজন আহত হয়েছেন।

মাদারীপুরের রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ আমিনুল ইসলাম জানান, পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে এবং রাস্তায় পুলিশ টহল চলছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

আগামী ইউপি নির্বাচন ঘিরে মণিরামপুরে বিএনপির ঐক্যের শপথ

নড়াইলে গণতন্ত্র অলিম্পিয়াড, অংশ নিলেন ২৭৫ শিক্ষার্থী

যশোর নওয়াপাড়ায় কৃষক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

কেশবপুরে মাইকেল মধুসূদনের ১৫৩তম মৃত্যুবার্ষিকী পালিত

কেশবপুরে মাদ্রাসার কমিটি গঠন নিয়ে বিরোধ, সংবাদ সম্মেলনে মারধরের অভিযোগ

যশোরে পৃথক অভিযানে মাদক ও চাকুসহ তিনজন আটক

যশোরে আওয়ামী লীগের দুই কর্মীর বিরুদ্ধে বিএনপি নেতাকে হত্যার হুমকির অভিযোগ, তদন্তে পুলিশ

হেরোইনের মামলায় বেনাপোলের জামাল হোসেনের যাবজ্জীবন কারাদণ্ড

যশোরে যত্রতত্র গাড়ি পার্কিং রোধে ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান শুরু

X