সোমবার
২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩

রাঙ্গামাটিতে কাঠবোঝাই মিনি পিকআপ খাদে পড়ে নিহত ২, আহত ১

রাঙ্গামাটি সংবাদদাতা
প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৬, ০৪:৪৯ পিএম
রাঙ্গামাটিতে কাঠবোঝাই মিনি পিকআপ খাদে পড়ে নিহত ২, আহত ১

রাঙ্গামাটির কামিলাছড়ি এলাকায় বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) মধ্যরাতে একটি কাঠবোঝাই মিনি পিকআপ খাদে পড়ে দুই শ্রমিক নিহত হয়েছেন এবং আরও একজন আহত হয়েছেন। দুর্ঘটনা ঘটে রাঙ্গামাটি শহরের আসামবস্তি–কাপ্তাই সড়কের কামিলাছড়ি মগবান এলাকায়।

নিহতরা হলেন—মগবান ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের কামিলাছড়ি এলাকার সাদেক চাকমা (৩৮) ও মিলন চাকমা (৫০)। আহত শ্রমিকের নাম বিনয় চাকমা (৩৫)। হতাহত সকলেই একই এলাকার বাসিন্দা এবং কাঠবোঝাই কাজে নিয়োজিত ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, কাঠবোঝাই মিনি পিকআপটি ঢালু সড়ক অতিক্রম করার সময় উপরে উঠতে ব্যর্থ হয়ে নিয়ন্ত্রণ হারায়। পরে গাড়িটি পিছনের দিকে গড়িয়ে খাদে পড়ে উল্টে যায়। এতে তিনজন শ্রমিক গাড়ির নিচে চাপা পড়েন।

স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত শ্রমিককে উদ্ধার করে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে পাঠান। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক সাদেক ও মিলন চাকমাকে মৃত ঘোষণা করেন। আহত বিনয় চাকমা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. শওকত আকবর খান বলেন, রাতের সময় আহতদের মধ্যে দুইজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয় এবং মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

রাঙ্গামাটি কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মো. জসিম উদ্দিন জানান, দুর্ঘটনার পর মিনি পিকআপটির চালক ও হেলপার পালিয়ে গেছেন। দুর্ঘটনার কারণ তদন্তাধীন এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

আগামী ইউপি নির্বাচন ঘিরে মণিরামপুরে বিএনপির ঐক্যের শপথ

নড়াইলে গণতন্ত্র অলিম্পিয়াড, অংশ নিলেন ২৭৫ শিক্ষার্থী

যশোর নওয়াপাড়ায় কৃষক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

কেশবপুরে মাইকেল মধুসূদনের ১৫৩তম মৃত্যুবার্ষিকী পালিত

কেশবপুরে মাদ্রাসার কমিটি গঠন নিয়ে বিরোধ, সংবাদ সম্মেলনে মারধরের অভিযোগ

যশোরে পৃথক অভিযানে মাদক ও চাকুসহ তিনজন আটক

যশোরে আওয়ামী লীগের দুই কর্মীর বিরুদ্ধে বিএনপি নেতাকে হত্যার হুমকির অভিযোগ, তদন্তে পুলিশ

হেরোইনের মামলায় বেনাপোলের জামাল হোসেনের যাবজ্জীবন কারাদণ্ড

যশোরে যত্রতত্র গাড়ি পার্কিং রোধে ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান শুরু

X