সোমবার
২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩

মোছাব্বির হত্যা মামলার আসামি শুটার রহিম গ্রেপ্তার

কাগজ ডেস্ক
প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৬, ০৩:৩১ পিএম
মোছাব্বির হত্যা মামলার আসামি শুটার রহিম গ্রেপ্তার

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) আজিজুর রহমান ওরফে মোছাব্বির (৪৪) হত্যা মামলায় আরও এক আসামিকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত আসামির নাম শুটার রহিম। শুক্রবার (২৩ জানুয়ারি) সকাল নরসিংদী জেলা থেকে অস্ত্রসহ তাকে আটক করা হয়।

ডিবির পক্ষ থেকে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম আজ দুপুরে এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মোছাব্বির হত্যাকাণ্ডে জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তারে ডিবির অভিযান এখনও চলমান রয়েছে। বিস্তারিত তথ্য আগামীকাল (২৪ জানুয়ারি) সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হবে।

আজিজুর রহমান মোছাব্বির স্বেচ্ছাসেবক দলের ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব ছিলেন। গত ৭ জানুয়ারি রাতের দিকে রাজধানীর কারওয়ান বাজারে, বসুন্ধরা সিটি শপিং মলের পেছনে, দুর্বৃত্তদের গুলিতে মোছাব্বিরসহ আরও একজন আহত হন। গুরুতর আহত অবস্থায় তাঁকে পান্থপথের বিআরবি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, হত্যাকাণ্ডের রাতে রাত আনুমানিক ৮টার দিকে কারওয়ান বাজারের স্টার গলিতে তেজগাঁও থানা ভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবু সুফিয়ান বেপারী মাসুদ-এর সঙ্গে চা খাচ্ছিলেন মোছাব্বির। এ সময় মোটরসাইকেলে করে আসা কয়েকজন দুর্বৃত্ত তাদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালিয়ে দ্রুত পালিয়ে যায়।

পরে স্থানীয়রা আহত দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

এ ঘটনায় গত ১০ জানুয়ারি দিবাগত রাতে মানিকগঞ্জ ও গাজীপুর জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে ডিবি। গ্রেপ্তারকৃতরা হলেন—জিন্নাত (২৪), আব্দুল কাদির (২৮) ও মো. রিয়াজ (৩২)।

ডিবি সূত্রে জানা যায়, হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী ও গুলি চালানোদের খুঁজে বের করার চেষ্টা এখনও অব্যাহত।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

আগামী ইউপি নির্বাচন ঘিরে মণিরামপুরে বিএনপির ঐক্যের শপথ

নড়াইলে গণতন্ত্র অলিম্পিয়াড, অংশ নিলেন ২৭৫ শিক্ষার্থী

যশোর নওয়াপাড়ায় কৃষক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

X