সোমবার
২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩

চট্টগ্রামে তারেক রহমানের মহাসমাবেশ আজ

কাগজ ডেস্ক
প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৬, ১০:১৪ এএম
চট্টগ্রামে তারেক রহমানের মহাসমাবেশ আজ

চট্টগ্রামে আজ রোববার (২৫ জানুয়ারি) অনুষ্ঠিত হতে যাচ্ছে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের বহুল আলোচিত মহাসমাবেশ। নগরীর ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠে এই সমাবেশে ভাষণ দেবেন তিনি। একই দিনে চট্টগ্রামসহ চার জেলার মোট ছয়টি নির্বাচনী জনসভায় অংশ নেওয়ার কথা রয়েছে তারেক রহমানের।

দলীয় সূত্রে জানা গেছে, তারেক রহমানের প্রথম নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হবে চট্টগ্রাম নগরের পলোগ্রাউন্ড মাঠে বেলা ১১টা ৩০ মিনিটে। এরপর ঢাকায় ফেরার পথে বিকেল ৪টার দিকে তিনি ফেনী পাইলট স্কুল খেলার মাঠে আরেকটি জনসভায় যোগ দেবেন। ফেনীতে অবস্থানকালে তিনি তাঁর নানা বাড়িতেও যাবেন বলে জানা গেছে।

এরপর বিকেল ৫টা ৩০ মিনিটে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম হাইস্কুল মাঠে একটি জনসভায় অংশ নেবেন বিএনপি চেয়ারম্যান। কুমিল্লায় আরও দুটি নির্বাচনী জনসভা রয়েছে তাঁর সূচিতে। সন্ধ্যা ৭টায় সুয়াগাজী ডিগবাজির মাঠে এবং সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে দাউদকান্দির কেন্দ্রীয় ঈদগাহ মাঠে এসব জনসভা অনুষ্ঠিত হবে। এছাড়া নারায়ণগঞ্জের কাচপুর এলাকায় একটি পথসভায় অংশ নেওয়ার কথা রয়েছে তারেক রহমানের।

দীর্ঘ প্রায় দুই দশক পর দলের প্রধান হিসেবে তারেক রহমানের প্রথম চট্টগ্রাম সফরকে কেন্দ্র করে বন্দরনগরীতে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। নগরীর প্রধান সড়ক, গুরুত্বপূর্ণ মোড় এবং অলিগলিতে ব্যানার, ফেস্টুন ও দলীয় পোস্টারে ছেয়ে গেছে এলাকা। বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে ব্যাপক উদ্দীপনা ও উৎসাহ।

মহাসমাবেশ সফল করতে গত কয়েক দিন ধরে পলোগ্রাউন্ড মাঠে চলছে ব্যাপক প্রস্তুতি। মাঠের পশ্চিম পাশে প্রায় দুই হাজারের বেশি বাঁশের খুঁটি ব্যবহার করে নির্মাণ করা হয়েছে ১০০ ফুট দৈর্ঘ্য ও ৬০ ফুট প্রস্থের একটি বিশাল মঞ্চ। আয়োজকদের দাবি, এই মঞ্চে একসঙ্গে প্রায় দেড় হাজার মানুষ বসতে পারবেন। মঞ্চের সামনে আরও পাঁচ হাজারের বেশি চেয়ার বসানো হয়েছে।

মাঠ ও আশপাশের এলাকায় স্থাপন করা হয়েছে দুই শতাধিক মাইক এবং ১০টি শক্তিশালী সাউন্ড সিস্টেম। পলোগ্রাউন্ড মাঠ থেকে কদমতলী ও টাইগারপাস পর্যন্ত এলাকায় ব্যবহৃত হবে প্রায় ২০০টি মাইক। মাঠ সমতল করা হয়েছে, চারপাশে বসানো হয়েছে নিরাপত্তা ব্যারিকেড। চট্টগ্রাম সিটি করপোরেশনের গাড়ি দিয়ে নিয়মিত পানি ছিটানো হচ্ছে। শনিবার থেকেই একের পর এক গাড়িতে করে মাঠে প্রবেশ করছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

মহাসমাবেশ ঘিরে চট্টগ্রাম নগরী রাখা হয়েছে কঠোর নিরাপত্তার আওতায়। প্রায় দুই হাজার পুলিশ সদস্য মোতায়েন থাকবে। মঞ্চ ও আশপাশের পুরো এলাকাকে তিন স্তরের নিরাপত্তা বলয়ে ভাগ করা হয়েছে—রেড জোন, ইয়েলো জোন ও গ্রিন জোন। মঞ্চকে রেড জোন ঘোষণা করা হয়েছে, যেখানে কেবল বিএনপির কেন্দ্রীয় নেতারা, স্থায়ী কমিটির সদস্য এবং বৃহত্তর চট্টগ্রামের ২৩টি আসনের সংসদ সদস্য প্রার্থীরা অবস্থান করতে পারবেন। মঞ্চের সামনের অংশ ইয়েলো জোন হিসেবে নির্ধারণ করা হয়েছে, যেখানে সাংবাদিক ও নারীদের জন্য আলাদা ব্লক থাকবে। পুরো মাঠ থাকবে গ্রিন জোনের আওতায়।

পোশাকধারী ও সাদাপোশাক পুলিশের পাশাপাশি দায়িত্ব পালন করছে বিএনপির নিজস্ব নিরাপত্তা বাহিনী ‘চেয়ারম্যান সিকিউরিটি ফোর্স (সিএসএফ)’। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলোও নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। এর আগে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ডগ স্কোয়াড ইউনিট প্রশিক্ষিত পাঁচটি বিদেশি কুকুর দিয়ে মঞ্চসহ আশপাশের এলাকা তল্লাশি চালায়।

এর আগে শনিবার রাতে তারেক রহমান বিমানযোগে চট্টগ্রামে পৌঁছে পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লুতে অবস্থান নেন। রোববার সকাল সাড়ে ৯টায় তিনি তরুণদের সঙ্গে একটি পলিসি ডায়ালগে অংশ নেওয়ার কথা রয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

আগামী ইউপি নির্বাচন ঘিরে মণিরামপুরে বিএনপির ঐক্যের শপথ

নড়াইলে গণতন্ত্র অলিম্পিয়াড, অংশ নিলেন ২৭৫ শিক্ষার্থী

যশোর নওয়াপাড়ায় কৃষক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

X