সোমবার
২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩

‘যশোরের সেই ঘটনা আমাদের অত্যন্ত মর্মাহত করেছে’

কাগজ ডেস্ক
প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৬, ০১:৪৩ পিএম
যশোরে স্ত্রী-সন্তান আত্মহত্যার ঘটনায় কারাবন্দী ছাত্রলীগ কর্মীর প্যারোলে মুক্তি না দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন আমিনুল হক ¦ ছবি: ভিডিও থেকে নেওয়া

ঢাকা-১৬ আসনের ধানের শীষ প্রার্থী আমিনুল হক যশোরে স্ত্রী ও সন্তানের আত্মহত্যার ঘটনায় কারাবন্দী ছাত্রলীগ কর্মীর প্যারোলে মুক্তি না দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, আমরা চাই না এমন অমানবিক ঘটনা পুনরায় ঘটুক। আমার বাংলাদেশ হবে এক মানবিক বাংলাদেশ।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে, রোববার সকালে পল্লবীর বাউনিয়াবাদ ‘সি’ ব্লক এলাকায় গণসংযোগকালে তিনি এই মন্তব্য করেন। তিনি বলেন, যশোরের ঘটনা আমাদের গভীরভাবে মর্মাহত করেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে মনে রাখতে হবে—সবার আগে মানুষ, এবং সবার আগে আমার বাংলাদেশ।

এইদিন ৫ নম্বর ওয়ার্ডের নিম্ন আয়ের মানুষের মধ্যে লিফলেট বিতরণ এবং ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করেন তিনি। একই সঙ্গে এলাকার মানুষের দীর্ঘদিনের উচ্ছেদ আতঙ্ক দূর করতে স্থায়ী আবাসনের প্রতিশ্রুতি দেন। আমিনুল হক বলেন, আমার পরিকল্পনার শীর্ষে রয়েছে এই অবহেলিত মানুষের জন্য নিরাপদ ও স্থায়ী আবাসন নিশ্চিত করা এবং তাদের সামাজিক মর্যাদা প্রতিষ্ঠা করা।

তিনি আরও জানান, জলাবদ্ধতা সমস্যা সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে ইতিমধ্যে আলোচনা করা হয়েছে। নির্বাচিত হলে আধুনিক ড্রেনেজ ব্যবস্থার মাধ্যমে এটি স্থায়ীভাবে সমাধান করা হবে। এছাড়া, তিনি প্রতিশ্রুতি দেন, অর্থের অভাবে কেউ যেন শিক্ষা ও চিকিৎসা থেকে বঞ্চিত না হয়, এজন্য প্রতিটি ঘরে বিনামূল্যে শিক্ষা ও স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া হবে।

এছাড়া, এলাকায় মাদক ও কিশোর গ্যাং কালচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি পুনর্ব্যক্ত করে আমিনুল হক বলেন, আমি একটি সুশৃঙ্খল ও শান্তিময় পল্লবী-রূপনগর গড়তে কাজ করে যাচ্ছি। গণসংযোগকালে বিপুলসংখ্যক নেতাকর্মী ও স্থানীয় সাধারণ মানুষ তার সঙ্গে উপস্থিত ছিলেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

আগামী ইউপি নির্বাচন ঘিরে মণিরামপুরে বিএনপির ঐক্যের শপথ

নড়াইলে গণতন্ত্র অলিম্পিয়াড, অংশ নিলেন ২৭৫ শিক্ষার্থী

যশোর নওয়াপাড়ায় কৃষক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

কেশবপুরে মাইকেল মধুসূদনের ১৫৩তম মৃত্যুবার্ষিকী পালিত

কেশবপুরে মাদ্রাসার কমিটি গঠন নিয়ে বিরোধ, সংবাদ সম্মেলনে মারধরের অভিযোগ

যশোরে পৃথক অভিযানে মাদক ও চাকুসহ তিনজন আটক

যশোরে আওয়ামী লীগের দুই কর্মীর বিরুদ্ধে বিএনপি নেতাকে হত্যার হুমকির অভিযোগ, তদন্তে পুলিশ

হেরোইনের মামলায় বেনাপোলের জামাল হোসেনের যাবজ্জীবন কারাদণ্ড

যশোরে যত্রতত্র গাড়ি পার্কিং রোধে ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান শুরু

X