সোমবার
২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩
বগুড়ায় পথসভায় তারেক রহমান

আমি তো ঘরের ছেলে, আবার আসব

কাগজ ডেস্ক
প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৬, ০৪:০৩ পিএম
বগুড়ায় পথসভায় তারেক রহমান

উত্তরবঙ্গ সফর শেষে শনিবার (৩১ জানুয়ারি) ঢাকা ফেরার পথে বগুড়ার শাহজাহানপুর উপজেলার মাঝিড়া বন্দরে বিএনপির নেতাকর্মীদের উদ্দেশে এক সংক্ষিপ্ত পথসভায় গুরুত্বপূর্ণ রাজনৈতিক দিকনির্দেশনা দেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এ সময় তিনি আবেগঘন কণ্ঠে বলেন, আমি তো ঘরের ছেলে, আবার আসব। দোয়া করবেন।

তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে সকাল ৯টা থেকেই মাঝিড়া বন্দর বিএনপি কার্যালয়ের সামনে নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে ছিল বিপুল উৎসাহ-উদ্দীপনা। দুপুর দেড়টার দিকে শাহজাহানপুর থেকে সিরাজগঞ্জের উদ্দেশে রওনা হওয়ার আগে তিনি স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেন।

সংক্ষিপ্ত বক্তব্যে তারেক রহমান দলের সাংগঠনিক ঐক্যের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি বলেন, আমাদের শক্তির মূল উৎস হলো জনগণের ঐক্য। ষড়যন্ত্র মোকাবিলায় ইস্পাতকঠিন ঐক্য গড়ে তুলতে হবে।

তিনি আরও বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি ব্যালটের মাধ্যমেই প্রমাণ করতে হবে যে দেশপ্রেমিক শক্তি এখনও অবিচল। নির্বাচন বা আন্দোলন—প্রাসঙ্গিকতা অনুযায়ী—এই সময়টিই হবে জনগণের অধিকার প্রতিষ্ঠার চূড়ান্ত ধাপ, যেখানে ব্যালটই হবে প্রধান হাতিয়ার।

বগুড়া-৭ আসনে বিএনপির দলীয় প্রার্থী মোরশেদ মিলটনকে বিজয়ী করার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, এলাকার মানুষের সব কাজ করা হবে। আমি ঘরের ছেলে, আবার আসব।

পথসভায় উপস্থিত ছিলেন বগুড়া-৭ আসনের বিএনপি প্রার্থী মোরশেদ মিলটন, শাহজাহানপুর উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহীন, সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশসহ বিএনপির জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।

স্থানীয় নেতারা জানান, তারেক রহমানের এই সফর ও বক্তব্য তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে নতুন প্রাণসঞ্চার করেছে এবং আসন্ন রাজনৈতিক কর্মসূচিতে দলকে আরও ঐক্যবদ্ধ করবে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

আগামী ইউপি নির্বাচন ঘিরে মণিরামপুরে বিএনপির ঐক্যের শপথ

নড়াইলে গণতন্ত্র অলিম্পিয়াড, অংশ নিলেন ২৭৫ শিক্ষার্থী

যশোর নওয়াপাড়ায় কৃষক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

X