সোমবার
২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩

গাজীপুরে ডিপ্লোমা প্রকৌশলীদের কোটা বিরোধী বিক্ষোভ

ঢাকা-রাজশাহী ট্রেন চলাচল বন্ধ
ঢাকা অফিস
প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ১২:২৪ পিএম
গাজীপুরে ডিপ্লোমা প্রকৌশলীদের কোটা বিরোধী বিক্ষোভ

গাজীপুরে ডিপ্লোমা প্রকৌশলী ও শিক্ষার্থীরা উপ-সহকারী প্রকৌশলী পদে বিএসসি ইঞ্জিনিয়ারদের জন্য ৩৩ শতাংশ কোটা প্রদানের সিদ্ধান্তের প্রতিবাদে রেলপথ অবরোধ করেছে। এতে ঢাকা-রাজশাহী রুটে ট্রেন চলাচল সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকাল ১০:৩০ টার দিকে মহানগরের ভুরুলিয়া এলাকায় এ রেল অবরোধের ঘটনা ঘটে।

জানা গেছে, ডিপ্লোমা প্রকৌশলী কল্যান ফাউন্ডেশনের পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে নগরীর শিমুলতলী এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি ভুরুলিয়া এলাকায় জড়ো হয়ে ঢাকা রাজশাহী রেলপথে অবস্থান নেয়। রেলপথ অবরোধ করায় ওই রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এতে দুর্ভোগে পড়েন যাত্রীরা, বিঘ্নিত হয় ট্রেনের সিডিউল।

বিক্ষোভ কর্মসূচিতে ডিপ্লোমা প্রকৌশলী কল্যান ফাউন্ডেশনের প্রতিনিধিরা বলেন, আসন্ন জাতীয় নির্বাচন বানচাল, দেশকে অস্থিতিশীল এবং কারিগরি শিক্ষা ধ্বংস করার ষড়যন্ত্র হিসেবে উপ-সহকারী প্রকৌশলী পদে ৩৩ শতাংশ কোটা দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। অবিলম্বে এই সুপারিশ বাতিলসহ ডিপ্লোমা প্রকৌশলীদের দাবি মেনে নিতে হবে।

জয়দেবপুর রেলওয়ে স্টেশনের পুলিশ ফাঁড়ির ইনচার্জ কাইয়ুম আলী বলেন, রেলপথ অবরোধ করায় কয়েকটি স্টেশনে বেশ কয়েকটি ট্রেন আটকা পড়েছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

আগামী ইউপি নির্বাচন ঘিরে মণিরামপুরে বিএনপির ঐক্যের শপথ

নড়াইলে গণতন্ত্র অলিম্পিয়াড, অংশ নিলেন ২৭৫ শিক্ষার্থী

যশোর নওয়াপাড়ায় কৃষক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

X