মঙ্গলবার
৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩
মির্জা ফখরুল

মা-বোনদের সম্মান না করলে কি বেহেশত সম্ভব?

কাগজ ডেস্ক
প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:১৮ পিএম
ঠাকুরগাঁও-১ আসনের নারগুন ইউনিয়নের কিসমত দৌলতপুর গ্রামে আয়োজিত এক নির্বাচনি সভায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আল্লাহ তায়ালা বলেছেন, মায়ের পায়ের নিচে বেহেশত। সেই মা ও বোনদের যদি আমরা সম্মান করতে না পারি, তাদের সম্পর্কে যদি কটু বা অশালীন কথা বলি—তাহলে কি কোনোদিন বেহেশতে যেতে পারবো? ভালো মানুষ বা ভালো কাজ কি তখন সম্ভব?—এমন গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছেন বিএনপির মহাসচিব ও ঠাকুরগাঁও-১ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (৪ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় ঠাকুরগাঁও-১ আসনের নারগুন ইউনিয়নের কিসমত দৌলতপুর গ্রামে আয়োজিত এক নির্বাচনি সভায় এসব কথা বলেন তিনি।

নির্বাচনী বক্তব্যে মির্জা ফখরুল বলেন, বিএনপি সবসময় কাজ ও কর্মে বিশ্বাসী। আমরা অকারণ সমালোচনা কিংবা কুৎসায় বিশ্বাস করি না। তিনি বলেন, বর্তমানে একটি রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিচ্ছে, যাদের অতীতে জনগণ তেমনভাবে দেখেনি। অথচ একসময় তারা আমাদের সঙ্গেই ছিল।

জামায়াতে ইসলামীর প্রতি ইঙ্গিত করে বিএনপির মহাসচিব বলেন, রাজনীতি করা সবার অধিকার। নির্বাচন করুন—কিন্তু দয়া করে মিথ্যা বলবেন না, গীবত করবেন না, অন্যকে হেয় করে কথা বলবেন না।

ইসলামের নামে প্রতারণার অভিযোগ তুলে মির্জা ফখরুল বলেন, দেশের অনেক আলেম-ওলামা স্পষ্ট করে বলেছেন—জামায়াতে ইসলামী ইসলামের কথা বলে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে। বিশেষ করে মা-বোনদের ভুল বুঝিয়ে বলা হচ্ছে, দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিলে নাকি জান্নাতে যাওয়া যাবে—নাউজুবিল্লাহ।

এ সময় তিনি জামায়াত আমিরের একটি ‘এক্স’ (সাবেক টুইটার) পোস্টের প্রসঙ্গ টেনে বলেন, সম্প্রতি টেলিভিশন ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা চলছে। বিশেষ করে নারীদের নিয়ে অশালীন মন্তব্যের অভিযোগ সামনে এসেছে, যা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেলেসাওদের স্তব্ধ করে জাপানের গোল, শুরুতেই পিছিয়ে পড়ল ব্রাজিল

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

আগামী ইউপি নির্বাচন ঘিরে মণিরামপুরে বিএনপির ঐক্যের শপথ

নড়াইলে গণতন্ত্র অলিম্পিয়াড, অংশ নিলেন ২৭৫ শিক্ষার্থী

X