সোমবার
২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩
গোলাম পরওয়ার

বিএনপি ব্যর্থ হয়ে জামায়াতের বিরুদ্ধে সাইবার অ্যাটাক শুরু করেছে

ঢাকা অফিস
প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৪১ পিএম
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জেলা জামায়াত আয়োজিত নির্বাচনী জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্য দিচ্ছেন মিয়া গোলাম পরওয়ার।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) রাজনৈতিকভাবে সবদিক থেকে ব্যর্থ হয়ে এখন জামায়াতে ইসলামীর বিরুদ্ধে সাইবার অ্যাটাক শুরু করেছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জেলা জামায়াত আয়োজিত এক নির্বাচনী জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে মিয়া গোলাম পরওয়ার বলেন, একবার জামায়াতকে পরীক্ষা করুন। জামায়াত নির্বাচনে বিজয়ী হলে দেশের মানুষ দুর্নীতি, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত একটি নতুন বাংলাদেশ পাবে।

তিনি দাবি করেন, জামায়াত ক্ষমতায় গেলে রাষ্ট্রের সব সেবা খাতকে সম্পূর্ণ দুর্নীতিমুক্ত করা হবে। ভূমি অফিস, থানা কিংবা অন্যান্য সরকারি দপ্তরে সেবা পেতে জনগণকে আর কোনো ধরনের ঘুষ দিতে হবে না।

শিক্ষা ব্যবস্থা প্রসঙ্গে জামায়াতের এই শীর্ষ নেতা বলেন, নীতি ও নৈতিকতার সমন্বয়ে আধুনিক জ্ঞান এবং প্রযুক্তিনির্ভর একটি যুগোপযোগী শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা হবে, যা ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষ ও মানবিক নাগরিক হিসেবে গড়ে তুলবে।

এছাড়া তিনি আরও বলেন, জামায়াত ক্ষমতায় গেলে দলের কোনো সংসদ সদস্য স্বল্পমূল্যে প্লট বা বাড়ি গ্রহণ করবেন না। এমনকি ট্যাক্সমুক্ত গাড়িসহ কোনো বিশেষ সরকারি সুবিধাও তারা নেবেন না।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

আগামী ইউপি নির্বাচন ঘিরে মণিরামপুরে বিএনপির ঐক্যের শপথ

নড়াইলে গণতন্ত্র অলিম্পিয়াড, অংশ নিলেন ২৭৫ শিক্ষার্থী

যশোর নওয়াপাড়ায় কৃষক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

X