সোমবার
২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩

হবিগঞ্জের নির্বাচনী সভাস্থলে জামায়াত আমির

কাগজ ডেস্ক
প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৩০ পিএম
হবিগঞ্জের নির্বাচনী সভাস্থলে জামায়াত আমির

নির্বাচনী জনসভায় অংশগ্রহণের জন্য হবিগঞ্জে পৌঁছেছেন জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমান। শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল ১০টায় হেলিকপ্টারে হবিগঞ্জে পৌঁছান তিনি। আগমনের পর তিনি জেলার জুলাই যোদ্ধাদের পরিবারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও কোশল বিনিময় করেন। এরপর পৌর শহরের নিউ ফিল্ডে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।

জামায়াতে ইসলামী আমিরের আগমন উপলক্ষে জনসভাস্থল সাজসজ্জার কাজ গতদিনই সম্পন্ন হয়েছে। অতিথিদের জন্য তৈরি করা হয়েছে বিশাল মঞ্চ। ভোর থেকেই জেলার বিভিন্ন এলাকা থেকে জামায়াতে ইসলামী ও শিবিরের নেতাকর্মীরা সমাবেশস্থলে উপস্থিত হন। সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছেন জামায়াত ও শিবিরের নেতাকর্মীরা।

এই জনসভা হবে হবিগঞ্জের নির্বাচনী প্রচারণার গুরুত্বপূর্ণ অংশ, যেখানে দলের নেতারা স্থানীয় ভোটারদের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করবেন।

এরপর তিনি সিলেটের ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা মাঠে বিকেল ৩টায় অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

আগামী ইউপি নির্বাচন ঘিরে মণিরামপুরে বিএনপির ঐক্যের শপথ

নড়াইলে গণতন্ত্র অলিম্পিয়াড, অংশ নিলেন ২৭৫ শিক্ষার্থী

যশোর নওয়াপাড়ায় কৃষক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

কেশবপুরে মাইকেল মধুসূদনের ১৫৩তম মৃত্যুবার্ষিকী পালিত

কেশবপুরে মাদ্রাসার কমিটি গঠন নিয়ে বিরোধ, সংবাদ সম্মেলনে মারধরের অভিযোগ

যশোরে পৃথক অভিযানে মাদক ও চাকুসহ তিনজন আটক

যশোরে আওয়ামী লীগের দুই কর্মীর বিরুদ্ধে বিএনপি নেতাকে হত্যার হুমকির অভিযোগ, তদন্তে পুলিশ

হেরোইনের মামলায় বেনাপোলের জামাল হোসেনের যাবজ্জীবন কারাদণ্ড

যশোরে যত্রতত্র গাড়ি পার্কিং রোধে ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান শুরু

X