সোমবার
২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩

ঢাকা-খুলনা মহাসড়কে বাস উল্টে নিহত ২, আহত ২০

কাগজ ডেস্ক
প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৫৩ পিএম
ঢাকা-খুলনা মহাসড়কে বাস উল্টে নিহত ২, আহত ২০

ফরিদপুরের ভাঙা উপজেলায় ঢাকা-খুলনা মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় যাত্রীবাহী একটি বাস উল্টে গিয়ে ঘটনাস্থলেই দু’জন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছেন, যাদের মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক।

বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে ভাঙা উপজেলার সুয়াদি এলাকার সিসিপিএল পেট্রোল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাকবলিত বাসটির নাম ‘নড়াইল এক্সপ্রেস’। বাসটি ঢাকা থেকে নড়াইলের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছিল।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাসটি পেট্রোল পাম্পে তেল নেওয়ার জন্য প্রবেশ করছিল। এ সময় সামনে থেকে দ্রুতগতিতে আরেকটি যানবাহন চলে এলে সেটিকে পাশ দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উল্টে যায়। মুহূর্তের মধ্যেই ঘটনাস্থলে দু’জনের মৃত্যু হয়।

নিহতদের একজন বাসের সুপারভাইজার শরিফুল ইসলাম। অন্য নিহত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

দুর্ঘটনার খবর পেয়ে ভাঙা ফায়ার সার্ভিস ও ভাঙা হাইওয়ে থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করে। আহতদের উদ্ধার করে ভাঙা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

ভাঙা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন জানান, ঘটনাস্থল থেকে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া গুরুতর আহত ১০ জনসহ মোট ২০ জনকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করে ভাঙা হাইওয়ে থানায় নেওয়া হয়েছে।

এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

আগামী ইউপি নির্বাচন ঘিরে মণিরামপুরে বিএনপির ঐক্যের শপথ

নড়াইলে গণতন্ত্র অলিম্পিয়াড, অংশ নিলেন ২৭৫ শিক্ষার্থী

যশোর নওয়াপাড়ায় কৃষক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

X