সোমবার
২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩

গোপালগঞ্জে তিন কেন্দ্রে ককটেল বিস্ফোরণ

কাগজ সংবাদ
প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৪৮ পিএম
ছবি: সংগৃহীত

গোপালগঞ্জে তিনটি ভোটকেন্দ্রের সামনে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। আজ বুধবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এসব বিস্ফোরণের ঘটনা ঘটে।

কেন্দ্রগুলো হচ্ছে পৌর এলাকার নিলার মাঠ এলাকার শহীদ মাহাবুব ও রঘুনাথপুর দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং টুঙ্গিপাড়া উপজেলার গুয়াদানা বিন্দুবাসিনী উচ্চ বিদ্যালয়।

জানা যায়, সন্ধ্যায় রঘুনাথপুর দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাদের ওপর একটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়, আর অন্য দুটি কেন্দ্রের সামনের সড়কে একটি করে ককটেল বিস্ফোরিত হয়।

এই বিস্ফোরণে বিকট শব্দ হয়, যা এলাকায় আতঙ্ক সৃষ্টি করে। তবে এই ঘটনার পর কেউ হতাহত হননি। বিস্ফোরণের পর থেকে পুরো এলাকাজুড়ে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।

গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. সরোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, এটি আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে ঘটানো হয়েছে।

তিনি জানান, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং আলামত সংগ্রহ করেছে। এখন এই ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করার কাজ চলছে। মূলত আতঙ্ক সৃষ্টি করতে এই ঘটনা বলে মনে হচ্ছে।

এর আগে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে একটি ককটেল বিস্ফোরণ করা হয়।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

আগামী ইউপি নির্বাচন ঘিরে মণিরামপুরে বিএনপির ঐক্যের শপথ

নড়াইলে গণতন্ত্র অলিম্পিয়াড, অংশ নিলেন ২৭৫ শিক্ষার্থী

যশোর নওয়াপাড়ায় কৃষক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

X