সোমবার
২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩

বান্দরবান আসনে বিএনপির সাচিংপ্রু জেরি জয়ী

বান্দরবান সংবাদদাতা
প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০১:১৯ পিএম
বান্দরবান আসনে বিএনপির সাচিংপ্রু জেরি জয়ী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বান্দরবান আসনে বিএনপির প্রার্থী সাচিংপ্রু জেরি বেসরকারিভাবে জয়ী হয়েছেন। তিনি মোট ১,৪১,৪৫৫ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রার্থী আবু সাঈদ মো. সুজা উদ্দিন পেয়েছেন ২৬,১৬২ ভোট।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টার সময় জেলা রিটার্নিং অফিসার ও বান্দরবান জেলা প্রশাসক শামীম আরা রিনি জেলা প্রশাসনের ফলাফল নিয়ন্ত্রণ কক্ষে এই ফলাফল ঘোষণা করেন।

বান্দরবান আসনে গণভোটে ‘হ্যা’ ভোট পড়েছে ৭১,৭১৭টি এবং ‘না’ ভোট পড়েছে ৯০,১৫৬টি। জেলার সাতটি উপজেলায় সকাল থেকে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। ভোটগ্রহণের সময় সারাদিন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

এক জেলা এক আসন নিয়ে গঠিত বান্দরবান ৩০০ নম্বর আসনটি। জেলায় মোট ভোটার রয়েছে ৩ লাখ ১৫ হাজার ৪২২ জন। তার মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৬১ হাজার ৭৮৩ জন এবং মহিলা ভোটার রয়েছে ১ লাখ ৫৩ হাজার ৬৩৪ জন।

জেলার সাতটি উপজেলা, দুটি পৌরসভা ও ৩৪টি ইউনিয়ন নিয়ে ভোট কেন্দ্র ছিল ১৮৬টি এবং পোস্টাল ভোটার কেন্দ্র ১টি।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

আগামী ইউপি নির্বাচন ঘিরে মণিরামপুরে বিএনপির ঐক্যের শপথ

নড়াইলে গণতন্ত্র অলিম্পিয়াড, অংশ নিলেন ২৭৫ শিক্ষার্থী

যশোর নওয়াপাড়ায় কৃষক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

কেশবপুরে মাইকেল মধুসূদনের ১৫৩তম মৃত্যুবার্ষিকী পালিত

কেশবপুরে মাদ্রাসার কমিটি গঠন নিয়ে বিরোধ, সংবাদ সম্মেলনে মারধরের অভিযোগ

যশোরে পৃথক অভিযানে মাদক ও চাকুসহ তিনজন আটক

যশোরে আওয়ামী লীগের দুই কর্মীর বিরুদ্ধে বিএনপি নেতাকে হত্যার হুমকির অভিযোগ, তদন্তে পুলিশ

হেরোইনের মামলায় বেনাপোলের জামাল হোসেনের যাবজ্জীবন কারাদণ্ড

যশোরে যত্রতত্র গাড়ি পার্কিং রোধে ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান শুরু

X