সোমবার
২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩

শেরপুরে হত্যা মামলা তুলে নেয়াসহ দেশত্যাগের হুমকী, নিরাপত্তাহীনতায় বাদীর পরিবার

শেরপুর (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৫৪ পিএম
সংবাদ সম্মেলন করেন ভূক্তভোগী পরিবারের পক্ষে আলতাফ আলী ও তার ভাতিজা আশরাফুল ইসলাম।

বগুড়ার শেরপুরে বৃদ্ধকে হত্যা মামলা তুলে নেয়া সহ বাদী পরিবারকে দেশত্যাগের হুমকী। হত্যা মামলা আসামীরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও প্রশাসনের পক্ষ থেকে গ্রেফতার না করা জানমালের নিরাপত্তাহীনতায় ভূগছেন ভুক্তভোগী পরিবার। প্রতিপক্ষের হুমকী-ধামকী ও তাদের গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে সংবাদ সম্মেলন করেছে মামলার বাদী আলতাফ আলী।

বুধবার(১৮ ফেব্রুয়ারি) বেলা ১টার দিকে জেলার শেরপুর উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করেন শাহবন্দেগী ইউনিয়নের ঘোলাগাড়ী কলোনী এলাকার ভূক্তভোগী পরিবারের পক্ষে আলতাফ আলী ও তার ভাতিজা আশরাফুল ইসলাম।

তিনি তার লিখিত বক্তব্যে বলেন, আমাদের পৈত্রিক ৮৬ শতক জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিবাদ চলে আসছিল। হঠাৎ করেই প্রতিপক্ষএকই এলাকা ঘোলাগাড়ী কলোনীর ভূমিদস্যু মো: নবাব আলী ও মোছা: মর্জিনা বেগমসহ বেশ কয়েকজন জমি বেদখল দেয়। এসময় আমরা বাধা দিলে প্রতিপক্ষরা আমাদের ওপর নৃশংস হামলা চালায় ও ঘরবাড়ি ভাঙচুর করে। এরফলে আমি( আলতাফ আলী) বাদি হয়ে আদালতে একটি মামলা দায়ের করেছিলাম (মামলা নং ৬০৯ সি/২০২৪)। অত্যন্ত গুরুত্বের বিষয় হলো, এই মামলার প্রধান ও ১নং সাক্ষী ছিলেন আমার বড় ভাই মো: ইয়াকুব আলী। কিন্তু প্রতিপক্ষরা জানতো ইয়াকুব আলী একজন সাহসী মানুষ এবং তিনি আদালতে সত্য সাক্ষ্য দিলে তাদের পরাজয় ও সাজা নিশ্চিত। মূলত সাক্ষী কমিয়ে নিজেদের রক্ষা করার আক্রোশ থেকেই তারা ইয়াকুব আলীকে হত্যার পরিকল্পনা করে।

সে অনুযায়ী বিগত ২০২৪ সালের ৮ ডিসেম্বর সকাল সোয়া ৮টার দিকে বৃদ্ধ ইয়াকুব আলী যখন মাঠ থেকে কাজ শেষে খড় নিয়ে বাড়ি ফিরছিলেন, তখন নবার আলী ও মর্জিনা বেগমসহ তাদের ভাড়াটে সন্ত্রাসীরা তাঁর পথরোধ করে অতর্কিত হামলা চালায়। একজন নিরপরাধ বৃদ্ধ মানুষকে তারা ধাক্কা দিয়ে মাটিতে ফেলে তাঁর বুকে ও পাঁজরে উপর্যুপরি কিল-ঘুষি ও লাথি মেরে মারাত্মকভাবে জখম করে। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেলে আমরা থানায় একটি হত্যা মামলা দায়ের করি (মামলা নং ১৫৮ সি/২০২৫)। তবে আসামিরা অত্যন্ত চতুরতার সাথে এই খুনের ঘটনাকে স্বাভাবিক মৃত্যু বা হার্ট অ্যাটাক বলে প্রচারের অপচেষ্টা চালিয়েছিল।

অথচ ময়নাতদন্ত রিপোর্ট (পিএম নং: ৫৮৮/২৪)। ফরেনসিক রিপোর্টে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, নিহতের বুকের বাম পাশে পাঁজরের হাড়ের নিচে ভোঁতা অস্ত্রের বা কিল-ঘুষির গুরুতর আঘাতের ফলে প্রচুর জমাট বাঁধা রক্ত পাওয়া গেছে। ডাক্তাররা তাঁদের চূড়ান্ত মতামতে একে একটি পরিষ্কার হত্যাকাণ্ড হিসেবে উল্লেখ করেছেন। তবে এমন ময়নাতদন্তের প্রমাণ থাকার পরও আসামিরা দম্ভ করে এলাকায় ঘুরে বেড়াচ্ছে।

প্রতিপক্ষ হত্যা মামলা আসামী নবাব আলী ও মর্জিনা সহ অন্যান্য স্থানীয় প্রভাবশালীদের মাধ্যমে আমাদের মামলা তুলে নিতে এবং সপরিবারে দেশত্যাগের হুমকি দিচ্ছে। তাদের অন্যায় ভয়ভীতি ও হুমকী-ধামকীতে পুরো পরিবারের সদস্যরা চরম নিরাপত্তাহীনতায় ভূগছি। তাই অনতিবিলম্বে ময়নাতদন্তের রিপোর্টে হত্যাকাণ্ড প্রমাণিত আসামীদের গ্রেফতারসহ আমাদের জানমালের নিরাপত্তার আশু ব্যবস্থার জন্য জেলা প্রশাসক ও পুলিশ সুপার সহ সংশ্লিস্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে ভূক্তভোগী পরিবার।

এ প্রসঙ্গে শেরপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. ইব্রাহিম আলী বলেন, এ ঘটনায় মামলা চার্জশীট দেয়া হয়েছে। আদালত থেকে গ্রেফতারী পরোয়ানা আসলেই আসামীদের গ্রেফতারে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

আগামী ইউপি নির্বাচন ঘিরে মণিরামপুরে বিএনপির ঐক্যের শপথ

নড়াইলে গণতন্ত্র অলিম্পিয়াড, অংশ নিলেন ২৭৫ শিক্ষার্থী

যশোর নওয়াপাড়ায় কৃষক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

X