সোমবার
২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩

ট্রাকের ধাক্কায় রিকশাচালকের মৃত্যু

কাগজ সংবাদ
প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৬, ০১:০৩ পিএম
সড়ক দুর্ঘটনা। প্রতীকী ছবি

রিকশা নিয়ে বেরিয়ে বেপরোয়া গতির ট্রাকের চাপায় প্রাণ হারিয়েছেন ব্যাটারিচালিত রিকশার চালক আমজাদ হোসেন (৬০)। আজ শুক্রবার ভোরে রাজধানীর আজিমপুরে তিনি দুর্ঘটনার শিকার হন।

আমজাদ হোসেন সপরিবার রাজধানীর ফার্মগেট–সংলগ্ন তেজকুনিপাড়ায় থাকতেন।

আমজাদ হোসেনের ছেলে সাকিব হোসেন আজ সকালে বলেন, গতকাল বৃহস্পতিবার রাতে তিনি বাসা থেকে রিকশা নিয়ে বের হন। আজ ভোর সাড়ে পাঁচটার দিকে আজিমপুর এতিমখানা এলাকা থেকে পুলিশ তাঁকে ফোন করে তাঁর বাবার দুর্ঘটনার কথা জানান। এরপর দ্রুত তিনি আজিমপুর এতিমখানার কাছে গিয়ে দেখতে পান তাঁর বাবা (আমজাদ হোসেন) রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে আছেন। কর্তব্যরত পুলিশ তাঁকে জানিয়েছেন, ভোরে সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা লেগে তাঁর বাবা রাস্তায় পড়ে যান। এ সময় বেপরোয়া গতির একটি ট্রাক তাঁর বাবাকে চাপা দিয়ে পালিয়ে যায়।

ঘটনাস্থল থেকে পুলিশের সহযোগিতায় বাবাকে উদ্ধার করে আজ সকাল পৌনে সাতটার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান সাকিব। এ সময় কর্তব্যরত চিকিৎসক আমজাদ হোসেনকে মৃত ঘোষণা করেন বলে জানিয়েছেন ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. ফারুক। তিনি বলেন, মৃতদেহটি ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। বিষয়টি লালবাগ থানায় জানানো হয়েছে। আমজাদ হোসেনের বাড়ি ঢাকা জেলার দোহার থানার জৈনকি গ্রামে। তিনি দুই ছেলের বাবা।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

আগামী ইউপি নির্বাচন ঘিরে মণিরামপুরে বিএনপির ঐক্যের শপথ

নড়াইলে গণতন্ত্র অলিম্পিয়াড, অংশ নিলেন ২৭৫ শিক্ষার্থী

যশোর নওয়াপাড়ায় কৃষক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

X