মঙ্গলবার
৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

বরিশাল বিশ্ববিদ্যালয়ে সহপাঠীর আপত্তিকর ছবি ধারণের অভিযোগে ছাত্র আটক

কাগজ ডেস্ক
প্রকাশ : ০৪ মার্চ ২০২৬, ০৯:২৩ পিএম
শিক্ষার্থী তুর্য্য প্রিনাম বাড়ৈ। ছবি: সংগৃহীত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নারী সহপাঠীদের অনুমতি ছাড়া আপত্তিকর ছবি ও ভিডিও ধারণের অভিযোগে রসায়ন বিভাগের শিক্ষার্থী তুর্য্য প্রিনাম বাড়ৈকে পুলিশে হস্তান্তর করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বুধবার বিকেলে বরিশাল মহানগর পুলিশের বন্দর থানায় তাকে সোপর্দ করা হয়। বন্দর থানার ওসি ইসমাইল হোসেন জানান, “বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মামলা করার কথা জানিয়েছে। এজাহার পেলে বিস্তারিত ব্যবস্থা নেওয়া হবে।”

তুর্য্য রসায়ন বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ছাত্র। অভিযোগ অনুযায়ী, তিনি দীর্ঘদিন ধরে নারী সহপাঠীদের ব্যক্তিগত ছবি সংরক্ষণ করতেন এবং এআই ব্যবহার করে আপত্তিকর ছবি ও ভিডিও তৈরি করেছিলেন। ভুক্তভোগী শিক্ষার্থীরা জানাচ্ছেন, এসব ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হতে পারে, যা তাদের মানসিক নিরাপত্তা হুমকির মধ্যে ফেলেছে।

ঘটনার পর শিক্ষার্থীরা দুপুরে বিশ্ববিদ্যালয় প্রক্টর বরাবর মানববন্ধন ও বিক্ষোভ করেন। প্রক্টর কার্যালয়ে নারী ও সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীরা আলাদা দুটি লিখিত অভিযোগ দায়ের করেন এবং তুর্য্যের শাস্তির দাবি করেন।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর রাহাত হোসাইন ফয়সাল বলেন, “তুর্য্যের একাডেমিক কার্যক্রম বন্ধ করা হয়েছে। যৌন নিপীড়নবিরোধী সেলকে তিন দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। তার বিরুদ্ধে প্রশাসন যথাযথ পদক্ষেপ নেবে। পুলিশ তদন্ত করবে সে ছবিগুলো অনলাইনে দিয়েছে কিনা এবং কোন গ্রুপের সঙ্গে যুক্ত ছিল।”

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেলেসাওদের স্তব্ধ করে জাপানের গোল, শুরুতেই পিছিয়ে পড়ল ব্রাজিল

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

আগামী ইউপি নির্বাচন ঘিরে মণিরামপুরে বিএনপির ঐক্যের শপথ

নড়াইলে গণতন্ত্র অলিম্পিয়াড, অংশ নিলেন ২৭৫ শিক্ষার্থী

X