সোমবার
২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩

ফকিরহাটে মোটরসাইকেল দুর্ঘটনায় চালক নিহত

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশ : ০৭ মার্চ ২০২৬, ০৮:৪৮ পিএম
ফকিরহাটে মোটরসাইকেল দুর্ঘটনায় চালক নিহত। ছবি: প্রতিনিধি

বাগেরহাটের ফকিরহাট উপজেলায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে কালভার্টের রেলিংয়ে ধাক্কা লাগায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। দুর্ঘটনাটি খুলনা-ঢাকা মহাসড়কের কাকডাংগা এলাকায় শনিবার (৭ মার্চ) বেলা ১১টার দিকে ঘটে।

নিহত হলেন কে এম ইশতিয়াক আহমেদ (৩৪), কুষ্টিয়ার কুমারখালীর নাভদিয়া গ্রামের রাশেদুল ইসলামের ছেলে।

স্থানীয়রা জানিয়েছেন, রূপসাগামী মোটরসাইকেল চালক কাকডাংগা এলাকায় পৌঁছালে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে কালভার্টের রেলিংয়ে ধাক্কা খায়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। অবস্থার গুরুতরতা দেখে তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়, সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনায় মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়।

ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. তামান্না তাসনিম জানিয়েছেন, আহত ব্যক্তিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছিল।

মোল্লাহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান হাওলাদার বলেন, দুর্ঘটনার বিষয়টি জানার পর ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

আগামী ইউপি নির্বাচন ঘিরে মণিরামপুরে বিএনপির ঐক্যের শপথ

নড়াইলে গণতন্ত্র অলিম্পিয়াড, অংশ নিলেন ২৭৫ শিক্ষার্থী

যশোর নওয়াপাড়ায় কৃষক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

X