সোমবার
২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩

চট্টগ্রামে ইয়াবা চিবিয়ে যুবক নিহত

কাগজ ডেস্ক
প্রকাশ : ০৮ মার্চ ২০২৬, ০৯:১২ পিএম
প্রতীকী ছবি

চট্টগ্রামের খুলশী থানার আমবাগান এলাকায় পুলিশের বিশেষ অভিযানের সময় ইয়াবা চিবিয়ে খেয়ে দিদারুল আলম নামে এক যুবক মারা গেছেন। বৃহস্পতিবার (৬ মার্চ) রাতের ঘটনায় হতাহত হলেও ঘটনা প্রকাশ্যে আসে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওর মাধ্যমে, যা রবিবার (৮ মার্চ) ৩৫ সেকেন্ডের ভিডিও হিসেবে ফেসবুকে ভাইরাল হয়।

ভিডিওতে দেখা যায়, যুবক যন্ত্রণায় মাটিতে গড়াগড়ি করছেন এবং অসংলগ্ন কথাবার্তা বলছিলেন। একপর্যায়ে তিনি বলতে শোনা যায়, “আমার দুইটা বাচ্চা আছে স্যার।”

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, চট্টগ্রাম নগর পুলিশের ‘এস ড্রাইভ’ বিশেষ অভিযানের অংশ হিসেবে দিদারুল আলমকে গ্রেপ্তার করার চেষ্টা করা হয়েছিল। অভিযানের বিষয়টি টের পেয়ে তিনি নিজের কাছে থাকা ইয়াবা বড়ি চিবিয়ে খেয়ে ফেলেন। পরে স্থানীয় লোকজনের সহায়তায় তাকে প্রথমে নগরীর আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে এবং পরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

খুলশী থানার ওসি জাহিদুল ইসলাম জানান, দিদারুল আলমের বিরুদ্ধে খুন ও মাদক সংক্রান্ত একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তারের সময় অতিরিক্ত ইয়াবা চিবিয়ে খাওয়ার কারণে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট আসার পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিতভাবে জানা যাবে। এই ঘটনায় খুলশী থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

আগামী ইউপি নির্বাচন ঘিরে মণিরামপুরে বিএনপির ঐক্যের শপথ

নড়াইলে গণতন্ত্র অলিম্পিয়াড, অংশ নিলেন ২৭৫ শিক্ষার্থী

যশোর নওয়াপাড়ায় কৃষক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

কেশবপুরে মাইকেল মধুসূদনের ১৫৩তম মৃত্যুবার্ষিকী পালিত

কেশবপুরে মাদ্রাসার কমিটি গঠন নিয়ে বিরোধ, সংবাদ সম্মেলনে মারধরের অভিযোগ

যশোরে পৃথক অভিযানে মাদক ও চাকুসহ তিনজন আটক

যশোরে আওয়ামী লীগের দুই কর্মীর বিরুদ্ধে বিএনপি নেতাকে হত্যার হুমকির অভিযোগ, তদন্তে পুলিশ

হেরোইনের মামলায় বেনাপোলের জামাল হোসেনের যাবজ্জীবন কারাদণ্ড

যশোরে যত্রতত্র গাড়ি পার্কিং রোধে ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান শুরু

X