সোমবার
২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩

ভিডিও কলে চিকিৎসা: নবজাতকের মৃত্যুর পর হাসপাতাল বন্ধ

কাগজ সংবাদ
প্রকাশ : ১২ মার্চ ২০২৬, ০৭:৩৪ পিএম
ভিডিও কলে চিকিৎসার অভিযোগে নবজাতকের মৃত্যু, কেশবপুরের শিশু জেনারেল হাসপাতালের কার্যক্রম স্থগিত। ছবি: প্রতিনিধি

যশোরের কেশবপুর শহরের নতুন ব্রিজ এলাকায় অবস্থিত ‘শিশু জেনারেল হাসপাতাল’-এ ভিডিও কলে চিকিৎসা দেওয়ার অভিযোগের মধ্যে এক নবজাতকের মৃত্যুর ঘটনার পর হাসপাতালটির সব কার্যক্রম স্থগিত করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেকসোনা খাতুন হাসপাতালটি পরিদর্শন করে এ নির্দেশ দেন।

এর আগে বুধবার ওই হাসপাতালে চিকিৎসাধীন এক নবজাতকের মৃত্যুকে ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। অভিযোগ ওঠে, কোনো বিশেষজ্ঞ চিকিৎসক উপস্থিত না থেকে কেবল ভিডিও কলের মাধ্যমে নির্দেশনা দিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছিল। এ অবস্থায় নবজাতকের মৃত্যু হলে স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দেয়।

ঘটনার পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার দুপুরে হাসপাতালটি পরিদর্শনে যান ইউএনও রেকসোনা খাতুন। এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. রেহেনেওয়াজ এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

পরিদর্শনের সময় প্রশাসনের প্রতিনিধি দল হাসপাতালটিতে একাধিক অনিয়মের প্রমাণ পান। এর মধ্যে হাসপাতাল পরিচালনার সময় কোনো নিবন্ধিত চিকিৎসক উপস্থিত না থাকা এবং বৈধ লাইসেন্সসহ প্রয়োজনীয় কাগজপত্র প্রদর্শনে কর্তৃপক্ষের ব্যর্থতার বিষয়টি উল্লেখযোগ্য।

এসব অনিয়মের কারণে ইউএনও রেকসোনা খাতুন হাসপাতালটির সব কার্যক্রম অবিলম্বে বন্ধ রাখার নির্দেশ দেন। পাশাপাশি হাসপাতালের সামনে থাকা সাইনবোর্ড ও বিলবোর্ড দ্রুত সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. রেহেনেওয়াজ জানান, নবজাতকের মৃত্যুর অভিযোগটি গুরুত্ব সহকারে তদন্ত করা হবে। অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

আগামী ইউপি নির্বাচন ঘিরে মণিরামপুরে বিএনপির ঐক্যের শপথ

নড়াইলে গণতন্ত্র অলিম্পিয়াড, অংশ নিলেন ২৭৫ শিক্ষার্থী

যশোর নওয়াপাড়ায় কৃষক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

X