সোমবার
২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩

মাগুরায় শিক্ষার্থীদের মধ্যে ঈদ কার্ড তৈরি প্রতিযোগিতা

লিটন ঘোষ, মাগুরা
প্রকাশ : ১৪ মার্চ ২০২৬, ০৭:৪৮ পিএম
আপডেট : ১৪ মার্চ ২০২৬, ০৭:৫২ পিএম
“ঈদ কাটুক ঈদ কার্ডে” শ্লোগান নিয়ে মাগুরায় শিক্ষার্থীদের ঈদ কার্ড তৈরি প্রতিযোগিতা। ছবি: প্রতিনিধি

“ঈদ কাটুক ঈদ কার্ডে” শ্লোগানকে সামনে রেখে মাগুরায় একটি রঙিন ও সৃজনশীল ঈদ কার্ড তৈরি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে মাগুরা সরকারি উচ্চ বালক বিদ্যালয় মাঠে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।

প্রতিযোগিতার আয়োজন করে মাগুরা জেলা প্রশাসন এবং সংগঠন পরিবর্তনে আমরাই। মাগুরা জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল কাদের, জেলা সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা জাহিদুল ইসলাম, মাগুরা সরকারি উচ্চ বালক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহিদুল ইসলাম এবং পরিবর্তনে আমরাই-এর পরিচালক নাহিদুর রহমান দুর্জয়।

এই প্রতিযোগিতায় শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১৮০ জন শিক্ষার্থী অংশ নেন। রঙিন কাগজ, বিভিন্ন রঙের আলপনা এবং সৃজনশীল ডিজাইনের মাধ্যমে শিক্ষার্থীরা ঈদ কার্ডকে প্রাণবন্ত করে তোলেন।মাগুরা সরকারি উচ্চ বালক বিদ্যালয় মাঠে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। ছবি: প্রতিনিধি

পরিবর্তনে আমরাই-এর পরিচালক নাহিদুর রহমান দুর্জয় বলেন, “ঈদুল উৎসবকে সামনে রেখে পূর্বে প্রিয়জনকে ঈদ কার্ড দেওয়া হতো, কিন্তু আধুনিক যুগে এটি হারিয়ে যেতে বসেছে। আমরা চাই ঈদ কার্ডের পুরনো জৌলুষ ফিরে আসুক। আধুনিক স্পর্শের মাধ্যমে শিক্ষার্থীদের সৃজনশীলতা যোগ করে আগামী দিনে প্রিয়জনকে ঈদ কার্ড দেওয়ার প্রথা অব্যাহত থাকবে।”

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

আগামী ইউপি নির্বাচন ঘিরে মণিরামপুরে বিএনপির ঐক্যের শপথ

নড়াইলে গণতন্ত্র অলিম্পিয়াড, অংশ নিলেন ২৭৫ শিক্ষার্থী

যশোর নওয়াপাড়ায় কৃষক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

কেশবপুরে মাইকেল মধুসূদনের ১৫৩তম মৃত্যুবার্ষিকী পালিত

কেশবপুরে মাদ্রাসার কমিটি গঠন নিয়ে বিরোধ, সংবাদ সম্মেলনে মারধরের অভিযোগ

যশোরে পৃথক অভিযানে মাদক ও চাকুসহ তিনজন আটক

যশোরে আওয়ামী লীগের দুই কর্মীর বিরুদ্ধে বিএনপি নেতাকে হত্যার হুমকির অভিযোগ, তদন্তে পুলিশ

হেরোইনের মামলায় বেনাপোলের জামাল হোসেনের যাবজ্জীবন কারাদণ্ড

যশোরে যত্রতত্র গাড়ি পার্কিং রোধে ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান শুরু

X