সোমবার
২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩

জাবি শিক্ষার্থীর লাশ উদ্ধার,স্বামী আটক

কাগজ ডেস্ক
প্রকাশ : ১৬ মার্চ ২০২৬, ১২:৫৫ পিএম
শারমিন জাহান। ছবি: সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আশুলিয়া থানার ওসি রুবেল হাওলাদার বলেন, রোববার বিকালে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ওই ছাত্রীর লাশ উদ্ধার করা হয়।

নিহত শারমিন জাহান বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের ৫১তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তিনি চাঁদপুরের কচুয়া এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, শারমিন তার স্বামী ফাহিম আল হাসানের সঙ্গে ক্যাম্পাসের পাশের ইসলামনগর এলাকায় ভাড়া বাসায় থাকতেন। বিকালে খবর পেয়ে হাসপাতাল থেকে লাশটি উদ্ধার করা হয়।

ফাহিম আল হাসান পুলিশের কাছে দাবি করেছেন, তিনি দুপুর আড়াইটার দিকে বাসায় এসে দরজা বন্ধ দেখতে পান। পরে ঘরে প্রবেশ করে শারমিনকে রক্তাক্ত ও মাথায় আঘাতপ্রাপ্ত অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখেন। এরপরই তিনি ও স্থানীয় লোকজন শারমনিকে হাসপাতালে নিয়ে যান। তখন হাসপাতালের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এনাম মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসক ইউসুফ আলী বলেন, “উনাকে (শারমিন) সোয়া ৫টার দিকে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়।”

খবর পেয়ে এনাম মেডিকেল কলেজ ও হাসপাতালে উপস্থিত হন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলম ও কয়েকজন শিক্ষার্থী।

প্রক্টর এ কে এম রাশিদুল আলম বলেন, “বিকাল সাড়ে ৪টার দিকে বিশ্ববিদ্যালয় প্রশাসন ঘটনাটি সম্পর্কে জানতে পারে। তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বিকাল পৌনে ৫টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।”

ওসি রুবেল হাওলাদার বলেন, “প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড হতে পারে বলে ধারণা করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং ঘটনাটি তদন্ত করা হচ্ছে।”

ঢাকা জেলা পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, “ওই ছাত্রীর স্বামীকে হেফাজতে নেওয়া হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।”

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

আগামী ইউপি নির্বাচন ঘিরে মণিরামপুরে বিএনপির ঐক্যের শপথ

নড়াইলে গণতন্ত্র অলিম্পিয়াড, অংশ নিলেন ২৭৫ শিক্ষার্থী

যশোর নওয়াপাড়ায় কৃষক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

X