সোমবার
২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩

যাত্রাবাড়ীতে উল্টো পথে ট্রাকের ধাক্কা,অটোরিকশাচালক-যাত্রী নিহত

কাগজ ডেস্ক
প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৬, ১১:২৬ এএম
প্রতীকী ছবি

রাজধানীর যাত্রাবাড়ীর মীরহাজিরবাগ এলাকায় উল্টো পথে আসা একটি দ্রুতগতির ট্রাকের চাপায় ব্যাটারিচালিত অটোরিকশার চালক ও এক যাত্রীর মৃত্যু হয়েছে।

শুক্রবার রাত ১টার দিকে মীরহাজিরবাগ কাঁচাবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাজু জানান, নিহতদের মধ্যে অটোরিকশাচালক ফিরোজ আহমেদ (৫০) এর পরিচয় শনাক্ত হয়েছে। তবে নিহত অপর যাত্রীর নাম-পরিচয় এখনো জানা যায়নি।

প্রত্যক্ষদর্শী খাইরুল জানান, তিনি কাঁচাবাজারের পাশে একটি দোকানে চা পান করছিলেন। এ সময় উল্টো দিক থেকে একটি বেপরোয়া ট্রাক দ্রুতগতিতে এসে অটোরিকশাটিকে চাপা দেয়। পরে স্থানীয়রা ট্রাকের নিচ থেকে গুরুতর আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

তিনি আরও জানান, ঘটনার পর স্থানীয়রা ট্রাকচালককে আটক করে পুলিশে সোপর্দ করে। চালক জানায়, দয়াগঞ্জ এলাকায় আরেকটি ট্রাকের সঙ্গে সংঘর্ষের পর সেটিকে ধরতে গিয়েই তিনি উল্টো পথে দ্রুতগতিতে গাড়ি চালাচ্ছিলেন।

পুলিশ জানিয়েছে, ঘাতক ট্রাক ও চালককে আটক করা হয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

আগামী ইউপি নির্বাচন ঘিরে মণিরামপুরে বিএনপির ঐক্যের শপথ

নড়াইলে গণতন্ত্র অলিম্পিয়াড, অংশ নিলেন ২৭৫ শিক্ষার্থী

যশোর নওয়াপাড়ায় কৃষক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

X