সোমবার
২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩

‘শুধুমাত্র শেখ মুজিবুর রহমানের নেতৃত্বেই এদেশে মুক্তিযুদ্ধ হয়নি’

কাগজ ডেস্ক
প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৬, ০৬:০২ পিএম
আপডেট : ০৪ এপ্রিল ২০২৬, ০৬:০৩ পিএম
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

হবিগঞ্জের মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া চা বাগানে আয়োজিত “তেলিয়াপাড়া দিবস” উপলক্ষে এক আলোচনা সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মুক্তিযুদ্ধ, স্বাধীনতার ঘোষণা এবং বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন।

শনিবার (৪ এপ্রিল) দুপুরে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভ প্রাঙ্গণে আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে তিনি বক্তব্য রাখেন।

মির্জা ফখরুল দাবি করেন, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ শুধুমাত্র শেখ মুজিবুর রহমান-এর নেতৃত্বে শুরু হয়নি। তার ভাষ্য অনুযায়ী, সেদিন (১৯৭১ সালে) শেখ মুজিবুর রহমান বন্দি হয়ে পাকিস্তান চলে গিয়েছিলেন। ২৫ মার্চ রাতে পাকিস্তানি হানাদার বাহিনীর হামলার পর জনগণ যখন বিভ্রান্ত হয়ে পড়েছিল, তখন তৎকালীন মেজর জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দেন।

তিনি আরও বলেন, তেলিয়াপাড়া থেকেই মুক্তিযুদ্ধের আনুষ্ঠানিক সূচনা হয় এবং যুদ্ধ পরিচালনায় নেতৃত্ব দেন মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এম এ জি ওসমানী।

বিএনপি মহাসচিব অভিযোগ করেন, বাংলাদেশের ইতিহাসে কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বকে যথাযথভাবে মূল্যায়ন করা হয়নি। তিনি দাবি করেন, এম এ জি ওসমানীর অবদানকে যথাযথভাবে তুলে ধরা হয়নি এবং ইতিহাসকে বিকৃত করার চেষ্টা হয়েছে।

সমাবেশে মির্জা ফখরুল বলেন, দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মিণী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। সেদিন তার কাছে সেনা সদস্যরা এসে পরামর্শ চেয়েছিলেন। তিনি বলেছিলেন আপনারা অস্ত্র সমর্পণ করবেন না। এরপর তিনি দুই শিশুপুত্রকে নিয়ে ঢাকায় চলে যান। সেখান থেকে পাকিস্তানি বাহিনী তাকে গ্রেপ্তার করে।

‘বিএনপি সংস্কার চায় না’, এমন প্রচারণা ‘মিথ্যা’ দাবি করে তিনি বলেন, ১৯৭৫ সালের একদলীয় শাসনব্যবস্থা থেকে বহুদলীয় রাজনীতির প্রবর্তনের মাধ্যমে জিয়াউর রহমান সংস্কারের সূচনা করেন। খালেদা জিয়া রাষ্ট্রপতি শাসনব্যবস্থা থেকে সংসদীয় পদ্ধতি ও তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা চালু করেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

আগামী ইউপি নির্বাচন ঘিরে মণিরামপুরে বিএনপির ঐক্যের শপথ

নড়াইলে গণতন্ত্র অলিম্পিয়াড, অংশ নিলেন ২৭৫ শিক্ষার্থী

যশোর নওয়াপাড়ায় কৃষক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

কেশবপুরে মাইকেল মধুসূদনের ১৫৩তম মৃত্যুবার্ষিকী পালিত

কেশবপুরে মাদ্রাসার কমিটি গঠন নিয়ে বিরোধ, সংবাদ সম্মেলনে মারধরের অভিযোগ

যশোরে পৃথক অভিযানে মাদক ও চাকুসহ তিনজন আটক

যশোরে আওয়ামী লীগের দুই কর্মীর বিরুদ্ধে বিএনপি নেতাকে হত্যার হুমকির অভিযোগ, তদন্তে পুলিশ

হেরোইনের মামলায় বেনাপোলের জামাল হোসেনের যাবজ্জীবন কারাদণ্ড

যশোরে যত্রতত্র গাড়ি পার্কিং রোধে ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান শুরু

X