সোমবার
২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩

লঞ্চে কন্যাশিশুকে ফেলে উধাও বাবা

পটুয়াখালী সংবাদদাতা
প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৬, ০৪:২৫ পিএম
লঞ্চে কন্যাশিশুকে রেখে উধাও বাবা

পটুয়াখালীর বাউফল থেকে ঢাকাগামী যাত্রীবাহী লঞ্চ এমভি বন্ধন-৫–এ এক রহস্যজনক ঘটনা ঘটেছে। প্রায় ৬ থেকে ৮ মাস বয়সি এক কন্যাশিশুকে লঞ্চে রেখে এক ব্যক্তি হঠাৎ করে উধাও হয়ে গেছেন, যিনি নিজেকে শিশুটির বাবা হিসেবে পরিচয় দিয়েছিলেন।

ঘটনাটি বুধবার (১৫ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার কালাইয়া বন্দর লঞ্চঘাট থেকে যাত্রা করা লঞ্চে ঘটে।

লঞ্চের যাত্রী ও কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, বিকেল ৪টার দিকে এমভি বন্ধন-৫ লঞ্চটি কালাইয়া বন্দর ঘাট থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। পরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এটি ধুলিয়া লঞ্চঘাটে নোঙর করলে এক ব্যক্তি কোলে কন্যাশিশু নিয়ে লঞ্চে ওঠেন।

তিনি নিজেকে শিশুটির বাবা পরিচয় দিয়ে যাত্রীদের পাশে বসেন এবং একটি আসনে অবস্থান নেন। কিছুক্ষণ পর তিনি জানান, শিশুটির মা আসছেন—এই বলে লঞ্চ থেকে নেমে যান। নামার সময় তিনি পাশের যাত্রীদের শিশুটির খেয়াল রাখার অনুরোধও করেন।

লঞ্চটি ধুলিয়া ঘাট ত্যাগ করার পরও শিশুটির মা বা কোনো স্বজন না আসায় যাত্রীদের মধ্যে সন্দেহ ও উদ্বেগ তৈরি হয়। একপর্যায়ে শিশুটি কান্নাকাটি শুরু করলে বিষয়টি আরও স্পষ্ট হয়। এরপর যাত্রীরা বিষয়টি লঞ্চ কর্তৃপক্ষকে জানান।

লঞ্চের যাত্রী মো. সোহেল বলেন, লোকটি ধুলিয়া ঘাট থেকে ওঠার পর কিছুক্ষণ বসে ছিলেন। পরে শিশুটির মা আসছেন বলে নেমে যান। যাওয়ার সময় শিশুটির খেয়াল রাখতে বলেন। এরপর আর তিনি ফিরে আসেননি।

লঞ্চ কর্তৃপক্ষ জানায়, শিশুটিকে বর্তমানে কয়েকজন নারী যাত্রীর তত্ত্বাবধানে রাখা হয়েছে। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

এ বিষয়ে এমভি বন্ধন-৫ লঞ্চের সুপারভাইজার মো. সজল বলেন, কেন বা কী কারণে ওই ব্যক্তি শিশুটিকে রেখে চলে গেছেন, তা জানা যায়নি। শিশুটি নিরাপদে রয়েছে। যাত্রীদের সহযোগিতায় তার পরিবারের খোঁজ নেওয়া হচ্ছে।

কালাইয়া বন্দর পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. আল মামুন বলেন, বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে জেনেছেন। ঘটনাটি গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে।

বৃহস্পতিবার সকালে লঞ্চটি সদরঘাটে পৌঁছালে বাচ্চাটিকে সদর ঘাট কোতোয়ালি থানা হেফাযতে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে লঞ্চ কর্তৃপক্ষ।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

আগামী ইউপি নির্বাচন ঘিরে মণিরামপুরে বিএনপির ঐক্যের শপথ

নড়াইলে গণতন্ত্র অলিম্পিয়াড, অংশ নিলেন ২৭৫ শিক্ষার্থী

যশোর নওয়াপাড়ায় কৃষক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

X