মঙ্গলবার
৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

আদিবাসীসহ পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ঘিরে সভা অনুষ্ঠিত

পাবনা থেকে অরুন শীল
প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৬, ০১:২৮ পিএম
পাবনায় নারী ও কন্যা শিশু অধিকার নিয়ে গণমাধ্যম ও সুশীল সমাজের অংশগ্রহণে আলোচনা সভা অনুষ্ঠিত

"নারী ও কন্যা শিশুদের অধিকার, বিচার এবং সক্রিয়তা" শীর্ষক ধারাবাহিক কর্মসূচীর অংশ হিসেবে "নাগরিক পরিধি, গণমাধ্যমে প্রতিনিধি এবং সুশীল সমাজের অংশগ্রহণ বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরি মিলনায়তনে শনিবার ইসিএসএপি প্রকল্পের আওতায় উই ক্যান, ব্রেড, বাঁচতে চাই, এসডিকেএস'র আয়োজনে ও ক্রিশ্চিয়ান এইড এবং ইউরোপীয় ইউনিয়ন যৌথভাবে এই আলোচনা সভার আয়োজন করে। আমরাই পারি পারিবারিক নারী নির্যাতন প্রতিরোধ জোট পাবনার চেয়ারপারসন সাংবাদিক আব্দুল মতীন খানের সভাপতিত্বে ও উই ক্যানের প্রধান নির্বাহী জিনাত আরা হকের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য দেন বিশিষ্ট সাংবাদিক সঞ্জয় দে, পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার, সাবেক সভাপতি এবিএম ফজলুর রহমান, মাছারাঙা টেলিভিশনের উত্তরাঞ্চলীয় ব্যুরো চীফ উৎপল মির্জা।

উইক্যানের ধারাবাহিক কর্মসূচী ও সংগঠনের বিভিন্ন দিক তুলে ধরে প্রজেক্টার প্রদর্শন করেন উই ক্যানের মনিটরিং এন্ড ডকুমেন্টেশন অফিসার মারুফিয়া নুর ও আলোচনা করেন ক্যাপাসিটি বিল্ডিং অফিসার নাজমুস সাকিব। উপস্থিত সাংবাদিকদের মধ্যে মুক্ত আলোচনায় অংশ নেন পাবনা প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি ছিফাত রহমান সনম, সাবেক সম্পাদক সৈকত আফরোজ আসাদ, দৈনিক নতুন বিশ্ববার্তার সম্পাদক শহীদুর রহমান, সাংবাদিক ও মানবাধিকার কর্মী কামাল সিদ্দিকী, দৈনিক বাংলাদেশ বুলেটিনের স্টাফ রিপোর্টার উইক্যান ফেলোশিপ প্রাপ্ত আরিফ আহমেদ সিদ্দিকী, ডেইলী স্টারের স্টাফ রিপোর্টার আহমেদ হুমায়ুন কবির তপু, দৈনিক মর্নিং টাসের বার্তা সম্পাদক শীলা চৌধুরী, ঈশ্বরদীর সাংবাদিক সেলিম সরদার, চাটমোহরের হেলালুর রহমান জুয়েল, সুজানগরের তৌফিক হাসান, বাঁচতে চাই সমাজ উন্নয়ন সমিতির নির্বাহী পরিচালক আব্দুর রব মন্টু প্রমূখ।

অনুষ্ঠানে পাবনা জেলা সদর থেকে ১৫ জন ও জেলার ঈশ্বরদী, আটঘরিয়া, চাটমোহর, ভাঙ্গুড়া ও সুজানগর থেকে ১৫ মিলে মোট ৩০ জন গণমাধ্যম কর্মী এবং উইক্যানের পাবনাস্থ ৪ পার্টনার এনজিওর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, আন্তর্জাতিক নারী দিবস পালন উপলক্ষে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মুক্ত আলোচনায় পাবনা জেলার আদিবাসী, হরিজন ও দলিত সম্প্রদায় এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান, আর্থসামাজিক উন্নয়ন, সমস্যা-সম্ভাবনা সহ বিভিন্ন চিত্র উঠে আসে। মাঠ পর্যায়ের এ সকল সমস্যা তুলে এনে সরকারের দৃষ্টিগোচরসহ নিরসনের জন্যে কাজ করার বিষয়ে আলোকপাত করা হয়।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাসেমিরোর গোলে স্বস্তি, জাপানের বিপক্ষে সমতায় ফিরল ব্রাজিল

সেলেসাওদের স্তব্ধ করে জাপানের গোল, শুরুতেই পিছিয়ে পড়ল ব্রাজিল

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

আগামী ইউপি নির্বাচন ঘিরে মণিরামপুরে বিএনপির ঐক্যের শপথ

X