সোমবার
২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩

৩৪ হাজার টন জেট ফুয়েল নিয়ে চীনা জাহাজ পৌঁছেছে চট্টগ্রাম বন্দরে

দিদারুল আলম, চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৬, ০৪:০৯ পিএম
৩৪ হাজার টন জেট ফুয়েল নিয়ে চীনা জাহাজ পৌঁছেছে চট্টগ্রাম বন্দরে

চীনের পতাকাবাহী জাহাজ ‘শিং তং ৭৯৯’ প্রায় ৩৪ হাজার টন জেট ফুয়েল (বিমানের জ্বালানি) নিয়ে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে।

শনিবার (২৫ এপ্রিল) বিকেলে জাহাজটি বন্দরের বহির্নোঙরে নোঙর করে। ১৮২.৫ মিটার দৈর্ঘ্যের এই জাহাজটির ড্রাফট (গভীরতা) বেশি হওয়ায় এটি সরাসরি বন্দরের প্রধান জেটিতে ভিড়তে পারেনি।

বর্তমানে কুতুবদিয়া সংলগ্ন গভীর সমুদ্রে লাইটার জাহাজের (ছোট জাহাজ) মাধ্যমে জেট ফুয়েল খালাস কার্যক্রম চলছে। প্রাথমিকভাবে কিছু অংশ খালাস শেষে জাহাজের ওজন কমলে সেটিকে বন্দরের জেটিতে আনা হবে বলে জানিয়েছেন স্থানীয় শিপিং এজেন্ট।

স্থানীয় এজেন্ট প্রাইড শিপিং লাইনসের ব্যবস্থাপনা পরিচালক নজরুল ইসলাম জানান, কিছু জ্বালানি খালাসের পর ওজন কমে গেলে জাহাজটি বন্দরের জেটিতে নিয়ে আসা হবে।

এর আগে গত ১৪ এপ্রিল সিঙ্গাপুর থেকে ১১ হাজার টন জেট ফুয়েল (জেট এ-১) নিয়ে বন্দরে এসেছিল ‘এমটি গ্রেট প্রিন্সেস’ নামক একটি ট্যাংকার। এছাড়া শনিবার ভোরে সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে ৩৫ হাজার ৫৫ টন ডিজেল নিয়ে ভিড়েছে পানামার পতাকাবাহী ট্যাংকার প্রিভে অ্যাঞ্জেল। আগেরদিন (শুক্রবার) তাইওয়ান থেকে ৩৩ হাজার ৪০০ টন ডিজেল নিয়ে বন্দরের বহির্নোঙরে ভিড়েছে পাকিস্তানি পতাকাবাহী ট্যাংকার ‘এমটি কোয়েটা’।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

আগামী ইউপি নির্বাচন ঘিরে মণিরামপুরে বিএনপির ঐক্যের শপথ

নড়াইলে গণতন্ত্র অলিম্পিয়াড, অংশ নিলেন ২৭৫ শিক্ষার্থী

যশোর নওয়াপাড়ায় কৃষক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

X