মঙ্গলবার
৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

ঈশ্বরদীতে রাশিয়ান নাগরিকের সঙ্গে থাকা তিন তরুণী অপহরণের এক ঘণ্টায় মুক্ত

পাবনা থেকে অরুন শীল
প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৬, ১১:৪২ এএম
ঈশ্বরদীতে রাশিয়ান নাগরিকের সঙ্গে থাকা তিন তরুণী অপহরণের এক ঘণ্টায় মুক্ত

পাবনার ঈশ্বরদীতে তিন বাঙালি তরুণীকে জোর করে গাড়ি থেকে নামিয়ে তুলে নেওয়ার ঘটনা ঘটেছে। তবে ঘটনার প্রায় এক ঘণ্টা পর তাদের ছেড়ে দেওয়া হয় এবং তারা নিজেরাই থানায় গিয়ে আশ্রয় নেয়।

রোববার (২৬ এপ্রিল) রাত প্রায় পৌনে ১০টার দিকে উপজেলার আইকে রোডের মানিকনগর এলাকায় ল্যাংড়ার দোকান মোড়ে এ ঘটনা ঘটে।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, কয়েকজন রাশিয়ান নাগরিকের সঙ্গে ওই তিন তরুণী একটি অটোবাইকে ঈশ্বরদীর দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে উল্লেখিত স্থানে পৌঁছালে একদল যুবক হঠাৎ তাদের পথরোধ করে। এ সময় জোরপূর্বক তরুণীদের নামিয়ে তাদের মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয় এবং দ্রুত একটি গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয়।

এ ঘটনায় এলাকায় মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে। আশপাশের লোকজন কিছু বুঝে ওঠার আগেই অপহরণকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে প্রায় এক ঘণ্টা পর ওই তিন তরুণী ঈশ্বরদী থানায় উপস্থিত হয়ে পুলিশকে জানায়, তাদের কোনো ধরনের শারীরিক ক্ষতি করা হয়নি। অপহরণকারীরা তাদের ছেড়ে দেয় এবং ব্যবহৃত মোবাইল ফোনও ফিরিয়ে দেয়। তবে তারা এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক অভিযোগ করতে রাজি হননি।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুর রহমান জানান, তিন তরুণী থানায় এসে আশ্রয় নেয়। তারা জানিয়েছে, তাদের কোনো ক্ষতি হয়নি এবং মোবাইল ফোন ফেরত দেওয়া হয়েছে। নিরাপত্তার কারণে তাদের পরিচয় গোপন রাখা হয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাসেমিরোর গোলে স্বস্তি, জাপানের বিপক্ষে সমতায় ফিরল ব্রাজিল

সেলেসাওদের স্তব্ধ করে জাপানের গোল, শুরুতেই পিছিয়ে পড়ল ব্রাজিল

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

আগামী ইউপি নির্বাচন ঘিরে মণিরামপুরে বিএনপির ঐক্যের শপথ

X