সোমবার
২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩

তেল নিতে গিয়ে হঠাৎ অসুস্থ, প্রাণ গেল চালকের

এম সাজেদুল ইসলাম সাগর, নবাবগঞ্জ (দিনাজপুর)
প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৬, ০৮:০৪ পিএম
ছবি: সংগৃহীত

দিনাজপুরের খানসামা উপজেলায় মোটরসাইকেলে তেল নিতে গিয়ে অসুস্থ হয়ে মাসুদ (৫০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) বিকেলে উপজেলার চৌরঙ্গী বাজার এলাকার উমর ফারুক ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।

নিহত মাসুদ নীলফামারীর সদর উপজেলার সোনারায় ইউনিয়নের দারোয়ানি এলাকার সঠিপাড়ার বাসিন্দা এবং মফিজ উদ্দিনের ছেলে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, তেল নেওয়ার জন্য লাইনে না দাঁড়িয়ে পাম্পের প্রবেশমুখে মোটরসাইকেল নিয়ে অপেক্ষা করছিলেন মাসুদ। এ সময় হঠাৎ মাথা ঘুরে তিনি মাটিতে পড়ে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাছেত সরদার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং পরে নিহতের বোন এসে মরদেহ নিয়ে যান।

খানসামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুজ্জামান সরকার ঘটনাটিকে অত্যন্ত মর্মান্তিক বলে মন্তব্য করেছেন।

উল্লেখ্য, এর আগেও একই ধরনের ঘটনা ঘটেছে। গত ২৬ মার্চ কাহারোল উপজেলার সুন্দইল আছমা লতিফা ফিলিং স্টেশনে তেল নিতে গিয়ে অসুস্থ হয়ে এনায়েতুল করিম (৫০) নামে আরেক ব্যক্তি মারা যান। এছাড়া হাকিমপুরের হিলিতে এক সাংবাদিকসহ তিনজন অসুস্থ হয়ে পড়ার ঘটনাও ঘটেছিল।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

আগামী ইউপি নির্বাচন ঘিরে মণিরামপুরে বিএনপির ঐক্যের শপথ

নড়াইলে গণতন্ত্র অলিম্পিয়াড, অংশ নিলেন ২৭৫ শিক্ষার্থী

যশোর নওয়াপাড়ায় কৃষক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

X