সোমবার
২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩

নওয়াপাড়ায় মাটিবোঝাই ট্রলি উল্টে চালকের মৃত্যু

নওয়াপাড়া পৌর (যশোর) প্রতিনিধি
প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৬, ০৯:২২ পিএম
ছবি: সংগৃহীত

যশোরের অভয়নগরে মাটিবোঝাই একটি ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে গিয়ে চালকের মৃত্যু হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) দুপুরে উপজেলার চলিশিয়া ইউনিয়নের বাগদাহ গ্রামে আজিজুরের বাড়ির সামনে নওয়াপাড়া-চলিশিয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ট্রলিচালক রিপন মোল্যা (৩২) ঝিনাইদহ জেলার কালিগঞ্জ উপজেলার মালিঘাট ইউনিয়নের মনোহরপুর গ্রামের মৃত নজরুল মোল্যার ছেলে। অভয়নগর উপজেলার পায়রা ইউনিয়নের সমেশপুর গ্রামে মুজিবর রহমানের বাড়ীর ভাড়াটিয়া ছিলেন তিনি।

নিহতের সহকর্মী সজল হোসেন জানান, সোমবার দুপুর ১২ টার দিকে মাটিবোঝাই ট্রলি নিয়ে নওয়াপাড়ার দিকে যাচ্ছিলেন চালক রিপন মোল্যা। বাগদাহ গ্রামের আজিজুরের বাড়ির সামনে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে যায় ট্রলি। এতে ট্রলির নিচে চাপা পড়ে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ইউনুস খান বলেন, রোগীকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। বুকে ও মাথায় গুরুতর আঘাতের কারণেই সম্ভবত তার মৃত্যু হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্থিত অভয়নগর থানার সাব ইন্সপেক্টর (এসআই) বিনয় কৃষ্ণ পাল বলেন, নিজ ট্রলির নিচে চাপা পড়ে চালকের মৃত্যু হয়েছে। নিহতের সুরতহাল সম্পন্ন হয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

আগামী ইউপি নির্বাচন ঘিরে মণিরামপুরে বিএনপির ঐক্যের শপথ

নড়াইলে গণতন্ত্র অলিম্পিয়াড, অংশ নিলেন ২৭৫ শিক্ষার্থী

যশোর নওয়াপাড়ায় কৃষক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

X