সোমবার
২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩

কাঁঠালিয়ায় বালুবোঝাই ট্রলি দুর্ঘটনায় প্রাণ গেল চালকের

ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৬, ০১:০৫ পিএম
কাঁঠালিয়ায় বালুবোঝাই ট্রলি দুর্ঘটনায় প্রাণ গেল চালকের

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় বালুবোঝাই ট্রলি দুর্ঘটনায় জাহিদুল ইসলাম (৩০) নামে এক চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বুধবার (২৯ এপ্রিল) সকালে উপজেলার আওরাবুনিয়া ইউনিয়নের পশ্চিম ছিটকি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত জাহিদুল ইসলাম হাওলাদার উপজেলার আওরাবুনিয়া এলাকার বাসিন্দা। তিনি পেশায় একজন ট্রলিচালক ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন বিশ্বাস।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো বুধবার সকালে বালুবোঝাই ট্রলি নিয়ে বের হন জাহিদুল। পশ্চিম ছিটকি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ট্রলিটি ঘোরানোর সময় তিনি গাড়িটি পিছনের গিয়ারে নেন। এ সময় হঠাৎ করে ট্রলির পেছনের একটি চাকা রাস্তার পাশে বালুর মধ্যে দেবে যায়। এতে ট্রলির সামনের অংশ উপরের দিকে উঠে গেলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে পেছনের দিকে ছিটকে পড়েন। পড়ে গিয়ে বিদ্যালয়ের গেটের সঙ্গে মাথার পেছনে গুরুতর আঘাত পান তিনি। স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাজাপুর থানার ওসি সুজন বিশ্বাস বলেন, ঘটনার খবর পেয়ে স্বাস্থ্য কমপ্লেক্স পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

আগামী ইউপি নির্বাচন ঘিরে মণিরামপুরে বিএনপির ঐক্যের শপথ

নড়াইলে গণতন্ত্র অলিম্পিয়াড, অংশ নিলেন ২৭৫ শিক্ষার্থী

যশোর নওয়াপাড়ায় কৃষক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

X