সোমবার
২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩

পুঠিয়ায় ড্রাম্প ট্রাকের চাপায় পথচারী নিহত

রাজশাহী প্রতিনিধি
প্রকাশ : ০৫ মে ২০২৬, ০১:১৫ পিএম
পুঠিয়ায় ড্রাম্প ট্রাকের চাপায় পথচারী নিহত

রাজশাহীর পুঠিয়ায় বেপরোয়া ড্রাম্প ট্রাকের চাপায় আক্কাস আলী (৫০) নামে এক পথচারী নিহত হয়েছেন। মঙ্গলবার (৫ মে) সকাল ৭টার দিকে ঢাকা–রাজশাহী মহাসড়কের বিড়ালদহ মাজার এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত আক্কাস আলী চারঘাট উপজেলা সদর এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, দুটি ড্রাম্প ট্রাক মহাসড়কে প্রতিযোগিতামূলকভাবে বেপরোয়া গতিতে চলছিল। এ সময় বিড়ালদহ মাজার এলাকায় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা আক্কাস আলীকে চাপা দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর স্থানীয় জনতা ক্ষুব্ধ হয়ে ওঠে। তারা ঘাতক দুই ট্রাকে আগুন ধরিয়ে দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার আগেই এলাকাটি উত্তপ্ত হয়ে ওঠে।

এরপর পবা হাইওয়ে থানা পুলিশের একটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছালে বিক্ষুব্ধ জনতা সেটিও ভাঙচুর করে। পরে পুঠিয়া থানা পুলিশ উপস্থিত হলেও পরিস্থিতির কারণে কার্যক্রম পরিচালনা করা সম্ভব হয়নি।

পরবর্তী সময়ে পুঠিয়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এরপর ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হয় এবং মহাসড়কে প্রায় দুই ঘণ্টা পরে যান চলাচল পুনরায় শুরু হয়।

পবা হাইওয়ে থানার ওসি মোজাম্মেল হক কাজী জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। তবে উত্তেজিত স্থানীয় জনতা পুলিশের গাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেছে। বর্তমানে পরিস্থিতি প্রশাসনের নিয়ন্ত্রণে রয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

আগামী ইউপি নির্বাচন ঘিরে মণিরামপুরে বিএনপির ঐক্যের শপথ

নড়াইলে গণতন্ত্র অলিম্পিয়াড, অংশ নিলেন ২৭৫ শিক্ষার্থী

যশোর নওয়াপাড়ায় কৃষক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

X