সোমবার
২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩

লালমনিরহাটে জুয়া ও মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৮

আজিজুল ইসলাম বারী, লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ : ০৫ মে ২০২৬, ০৫:১৭ পিএম
লালমনিরহাটে জুয়া ও মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৮

লালমনিরহাটে পৃথক অভিযানে অনলাইন জুয়াড়ি চক্রের ছয় সদস্য ও দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

মঙ্গলবার (৫ মে) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে জেলা পুলিশ সুপার কার্যালয়। এরআগে, সোমবার রাতে সদর উপজেলা ও কালীগঞ্জ থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন হাবিবুর রহমান (২১), মেহেদী হাসান মুন্না (২২), আসাদুল হাবিব (৩৫), আপেল ইসলাম (২২), লিমন ইসলাম (২২) ও জাহিদুল ইসলাম (২৮), মিনার রহমান (৪০), সরুজ আলী (৪০)। তাদের সবার বাড়ি লালমনিরহাট সদর উপজেলার বিভিন্ন গ্রামে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত দেড়টার দিকে জেলা ডিবি পুলিশের একটি দল লালমনিরহাট সদর উপজেলার গোকুণ্ডা ইউনিয়নের রতিপুর গ্রামে অভিযান চালায়। সেখানে একটি বাড়িতে অনলাইন জুয়া খেলা ও অবৈধ আর্থিক লেনদেন চলাকালে ছয় জনকে গ্রেপ্তার করা হয়।

অভিযানকালে তাদের কাছ থেকে পাঁচটি স্মার্টফোন এবং দশটি সিম কার্ড জব্দ করা হয়। জব্দকৃত মোবাইলগুলোতে বাইন্যান্সসহ ত্রিশটিরও বেশি অনলাইন জুয়ার অ্যাপ ও সাইটের মাধ্যমে অবৈধ লেনদেনের প্রমাণ পাওয়া গেছে বলে জানায় পুলিশ। তাদের বিরুদ্ধে লালমনিরহাট থানায় সাইবার সুরক্ষা অধ্যাদেশ-২০২৫ এ মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

অন্যদিকে একই রাতে আলাদা অভিযানে ৪০ পিস ইয়াবাসহ মিনার রহমান (৪০) নামে এক ব্যক্তিকে রতিপুর গ্রাম থেকে এবং ১ কেজি গাঁজাসহ সরুজ আলী (৪০) নামে অন্য একজনকে কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর থেকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা করা হয়েছে।

লালমনিরহাট জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রওশন কবির বলেন, জেলায় মাদক এবং অবৈধ অনলাইন জুয়ার বিরুদ্ধে এ ধরনের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। অনলাইন জুয়া বন্ধে সকলের সহযোগিতা প্রত্যাশা করেন তিনি।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

আগামী ইউপি নির্বাচন ঘিরে মণিরামপুরে বিএনপির ঐক্যের শপথ

নড়াইলে গণতন্ত্র অলিম্পিয়াড, অংশ নিলেন ২৭৫ শিক্ষার্থী

যশোর নওয়াপাড়ায় কৃষক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

X