সোমবার
২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩

খানসামায় পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত

এস.এম. রকি, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ : ০৬ মে ২০২৬, ০৩:৫৮ পিএম
খানসামায় নিরাপদ কৃষি ও ব্র্যান্ডিং নিয়ে আলোচনা

২০২৫-২৬ অর্থবছরের “প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)” কর্মসূচির আওতায় দিনাজপুরের খানসামা উপজেলায় অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী ‘পার্টনার কংগ্রেস-২০২৬’।

বুধবার (৬ মে) উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ কমপ্লেক্সের হলরুমে এই কংগ্রেস আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুজ্জামান সরকার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ আখতারুজ্জামান মিয়া, এমপি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর দিনাজপুরের উপ-পরিচালক কৃষিবিদ মো. আফজাল হোসেন, পার্টনার প্রোগ্রামের সিনিয়র মনিটরিং অফিসার সঞ্জয় দেবনাথ এবং উপজেলা কৃষি কর্মকর্তা ইয়াসমিন আক্তার।

এছাড়াও উপস্থিত ছিলেন ভাবকী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল আলম তুহিন, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার নাসিব আহমেদ খান ও মো. আল-মুক্তাদিরসহ স্থানীয় কৃষক-কৃষাণী এবং গণমাধ্যমকর্মীরা।

কংগ্রেসে মানবদেহের জন্য নিরাপদ ও গুণগত মানসম্পন্ন কৃষিপণ্য উৎপাদন, সংরক্ষণ, বিপণন এবং পণ্যের ব্র্যান্ডিং বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

বক্তারা বলেন, কৃষিপণ্যের মান উন্নয়ন ও সঠিক বিপণন ব্যবস্থা নিশ্চিত করতে পারলে কৃষকের আয় বৃদ্ধি পাবে এবং দেশের কৃষি খাত আরও টেকসই হবে। পাশাপাশি উদ্যোক্তা তৈরির মাধ্যমে গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করার ওপরও গুরুত্বারোপ করা হয়।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

আগামী ইউপি নির্বাচন ঘিরে মণিরামপুরে বিএনপির ঐক্যের শপথ

নড়াইলে গণতন্ত্র অলিম্পিয়াড, অংশ নিলেন ২৭৫ শিক্ষার্থী

যশোর নওয়াপাড়ায় কৃষক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

X