মঙ্গলবার
৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

চিতলমারীতে জামায়াত ইসলামীর ওয়ার্ড সভাপতিকে কুপিয়ে হত্যা

বাগেরহাট ও চিতলমারী প্রতিনিধি
প্রকাশ : ০৭ মে ২০২৬, ০৯:৪১ পিএম
ছবি: সংগৃহীত

বাগেরহাটের চিতলমারীতে জুস ক্রয়কে কেন্দ্র করে মোজাহিদ মোল্লা (৪২) নামের এক মুদি দোকানীকে ক্রেতা কুপিয়ে হত্যা করেছে। বৃহস্পতিবার (৭ মে) সকাল টার দিকে উপজেলার হিজলা ইউনিয়নের হিজলা পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মোজাহিদ মোল্লা ওই গ্রামের সরোয়ার মোল্লার ছেলে। তিনি জামায়াত ইসলামী হিজলা ইউনিয়ন শাখার ৩ নং ওয়ার্ডের সভাপতি ছিলেন। তাঁর মৃত্যুতে বাগেরহাট-১ আসনে সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান ও উপজেলা জামায়াত ইসলামীর নেতৃবৃন্দ শোক সম্পপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

অপরদিকে, মোজাহিদ মোল্লার মৃত্যর খবর ছড়িয়ে পড়লে উত্তেজিত জনতা হত্যকারী বায়জিদ শেখের বাড়িতে (৪০) হামলা চালিয়ে ভাংচুর ও বায়জিদকে পিটিয়ে আহত করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত ও আহত বায়জিদকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। বায়জিদ শেখ হিজলা খাপাড়া গ্রামের বাদশা শেখের ছেলে।

পুলিশ, হাসপাতাল ও এলাকাবাসিরা জানান, বৃহস্পতিবার সকাল ৭ টার দিকে প্রতিদিনের ন্যায় মোজাহিদ মোল্লা বাড়ির সামনে দোকানে বসে ছিলেন। এ সময় বায়জিদ শেখ নামের এক ব্যক্তি তাঁর দোকান থেকে একটি জুস ক্রয় করেন। তিনি জুস হাতে নিয়ে বলেন এটা ভালো না। তখন দোকানী মোজাহিদ মোল্লা জুসটি খেয়ে তাকে জানায় এটা খারাপ না। এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে বায়জিদ তাঁর হাতে থাকা হাসুয়া দিয়ে (ঘাস কাটা এক ধরনের কাস্তে) মোজাহিদের গলায় কোপ দেয়। এতে মোজাহিদ গুরুতর আহত হলে স্থানীয়রা তাঁকে চিতলমারী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, ঘটনার পর পরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং বায়জিদ শেখকে গ্রেফতার করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট ২৫০ শহর জেলা হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। এঘটনায় মামলা দায়েরের প্রস্ততি চলছে। নিহত বায়জিদ মোল্লার স্ত্রী এবং হাফিজ, ফারিয়া ও ফারহানা নামে তিনটি শিশু সন্তান রয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাসেমিরোর গোলে স্বস্তি, জাপানের বিপক্ষে সমতায় ফিরল ব্রাজিল

সেলেসাওদের স্তব্ধ করে জাপানের গোল, শুরুতেই পিছিয়ে পড়ল ব্রাজিল

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

আগামী ইউপি নির্বাচন ঘিরে মণিরামপুরে বিএনপির ঐক্যের শপথ

X