মঙ্গলবার
২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

‘ডোনাল্ড ট্রাম্প’ এখন মিরপুর চিড়িয়াখানায়

ঢাকা অফিস
প্রকাশ : ২৮ মে ২০২৬, ০১:০০ পিএম
‘ডোনাল্ড ট্রাম্প’ এখন মিরপুর চিড়িয়াখানায়

বাংলাদেশের প্রাণিসম্পদ ও জীববৈচিত্র্যের ইতিহাসে যুক্ত হলো এক ব্যতিক্রমধর্মী অধ্যায়। দেশীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত ‘ডোনাল্ড ট্রাম্প’ খ্যাত বিরল অ্যালবিনো মহিষটিকে অবশেষে আনা হয়েছে রাজধানীর মিরপুর জাতীয় চিড়িয়াখানায়।

বিশেষজ্ঞদের তথ্য অনুযায়ী, প্রতি ১০ হাজার মহিষের মধ্যে মাত্র একটি এমন বৈশিষ্ট্য নিয়ে জন্মায়। ‘মেলানিন’ নামক রঞ্জক পদার্থের স্বল্পতার কারণে প্রাণীটির শরীরে সৃষ্টি হয়েছে গোলাপি বর্ণের এই বিরল বৈশিষ্ট্য। ফলে প্রাণীটিকে ঘিরে সাধারণ মানুষের পাশাপাশি গবেষক ও জীববৈচিত্র্য বিশেষজ্ঞদের মধ্যেও ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

বৃহস্পতিবার (২৮ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে বিষয়টি নিশ্চিত করেন টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য এবং কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

তিনি জানান, বিরল এই অ্যালবিনো মহিষকে নিরাপদে সংরক্ষণ এবং উন্নত পরিচর্যার জন্য মিরপুর জাতীয় চিড়িয়াখানায় বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। মহিষটির জন্য নির্মাণ করা হয়েছে বড় আকারের শেড এবং সার্বক্ষণিক চিকিৎসা ও তত্ত্বাবধান নিশ্চিত করতে প্রাণিসম্পদ অধিদপ্তরকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রতিমন্ত্রী আরও জানান, বিষয়টি প্রধানমন্ত্রীকে অবহিত করা হয়েছে এবং তিনি বিরল প্রাণী সংরক্ষণ উদ্যোগকে গুরুত্বের সঙ্গে দেখার নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে দেশের জীববৈচিত্র্য রক্ষায় কার্যকর উদ্যোগ অব্যাহত রাখার ওপরও গুরুত্বারোপ করা হয়েছে।

এদিকে মহিষটির মালিক মনিরুজ্জামানকে তার পশুর ন্যায্য মূল্য পরিশোধ করা হয়েছে। পাশাপাশি কোরবানির জন্য বিকল্প গরুর ব্যবস্থাও করা হয়েছে, যাতে তিনি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত না হন।

সুলতান সালাউদ্দিন টুকু তার পোস্টে উল্লেখ করেন, বাংলাদেশ উন্নয়নের পাশাপাশি পরিবেশ, প্রাণিসম্পদ ও জীববৈচিত্র্য সংরক্ষণেও সমান গুরুত্ব দিচ্ছে। তার মতে, বিরল এই গোলাপি অ্যালবিনো মহিষ ভবিষ্যতে গবেষণা, সংরক্ষণ এবং পর্যটন আকর্ষণের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি আরও বলেন, মানুষ, প্রকৃতি ও প্রাণিসম্পদের মধ্যে ভারসাম্য রক্ষা করে একটি সমৃদ্ধ, টেকসই ও মানবিক বাংলাদেশ গড়ে তোলাই সরকারের অন্যতম লক্ষ্য।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন করা হবে: মির্জা ফখরুল

হাম ও ডেঙ্গু দু’টোই প্রতিরোধ জরুরি

গোপালগঞ্জে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে বৃদ্ধ আটক

ভারি বৃষ্টিতে সাজিয়ালীর ব্রিজ ভেঙে জনদুর্ভোগ চরমে, বিকল্প পথে চলছে যাতায়াত

নড়াইলে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের পর গলা টিপে হত্যা

বাঘারপাড়ায় ট্রাকচাপায় সাইকেল আরোহীর মৃত্যু

যশোর জেলা স্যানিটারি ও নলকূপ ব্যবসায়ী সমিতি   / নির্বাচন ঘিরে উৎসব আমেজ পাইপপট্টিতে১৩ পদের জন্য লড়াইয়ে ২৫ প্রার্থী

কিশমিশ খেলে মিলবে ৭ উপকারিতা

গোস্ত কিনতিও হ্যারেজ খাতি হয় 

চিকিৎসা যাবে সবার দুয়ারে: প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

অবশেষে ঝিকরগাছায় নির্মিত হচ্ছে মডেল মসজিদ

অভয়নগরে পানিবন্দি পরিবারের মাঝে রান্নার চুলা বিতরণ

মণিরামপুরে ঢালী ব্রিকসের বিরুদ্ধে এলাকাবাসীর অভিযোগ

মণিরামপুরে বনফুল অ্যান্ড কোংকে ৫০ হাজার টাকা জরিমানা

ঝিনাইদহে ১১২ ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানে অনুদানের চেক ও গাছের চারা বিতরণ

হস্তান্তরের আগেই মোরেলগঞ্জে মাদ্রাসার নতুন ভবনে ফাটল, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

মাগুরায় স্কুলছাত্রী রাজিয়া হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড

যশোরে অনলাইন জুয়া কান্ডে নারী আটক

ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে যশোর সরকারি বালিকা বিদ্যালয়ের নৌরিন

মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর পূর্ণ হচ্ছে কাল, নিহতদের স্মরণ, আহতদের সুস্থতা কামনা

X