মঙ্গলবার
৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩
প্লট দুর্নীতি :

শেখ হাসিনা-টিউলিপ-আজমিনার মামলার রায় ২ ফেব্রুয়ারি

ঢাকা অফিস
প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৬, ০৩:০৮ পিএম
শেখ হাসিনা-টিউলিপ-আজমিনা

ঢাকার বিশেষ জজ আদালত-৪ মঙ্গলবার (১৩ জানুয়ারি) ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার দুই ভাগ্নি টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ও আজমিনা সিদ্দিকসহ ১৭ জনের বিরুদ্ধে রাজউকের পূর্বাচল নতুন শহর প্রকল্পের সরকারি প্লট বরাদ্দ দুর্নীতি মামলার রায় ঘোষণা করার দিন নির্ধারণ করেছেন। আদালত আগামী ২ ফেব্রুয়ারি এই মামলার রায় ঘোষণা করবে।

দুদকের পাবলিক প্রসিকিউটর জহিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মঙ্গলবার ছিল মামলার যুক্তি তর্কের দিন। কারাগারে থাকা একমাত্র আসামি খুরশীদ আলমকে আদালতে হাজির করা হয়, অন্য আসামিরা পলাতক থাকায় হাজির হতে পারেননি। মামলার তদন্তকারী কর্মকর্তা ও ৩১ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে।

একই আদালতে শেখ হাসিনা, টিউলিপ রিজওয়ানা ও রাদওয়ান মুজিব সিদ্দিকসহ ১৮ জনের আরেকটি মামলার যুক্তি উপস্থাপন ১৮ জানুয়ারি নির্ধারণ করা হয়েছে।

দুদক অভিযোগ করে, শেখ হাসিনা তার ছেলে সজিব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল, ভাগ্নি শেখ রেহানা এবং তার দুই কন্যা টিউলিপ ও আজমিনা সিদ্দিক এবং ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিককে নিয়ে সরকারি প্লট বরাদ্দে দুর্নীতি করেছেন। এই মামলার মধ্যে শেখ পরিবারে ইতিমধ্যে তিনটি মামলার রায় ঘোষণা হয়ে সাজা প্রদান হয়েছে।

শেখ পরিবার ছাড়াও অন্যান্য আসামিদের মধ্যে আছেন জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. শহীদ উল্লা খন্দকার, অতিরিক্ত সচিব কাজী ওয়াছি উদ্দিন, প্রশাসনিক কর্মকর্তা মো. সাইফুল ইসলাম সরকার, রাজউকের সাবেক চেয়ারম্যান মো. আনিছুর রহমান মিঞা, সদস্য (উন্নয়ন নিয়ন্ত্রণ) তন্ময় দাস, সাবেক সদস্য মেজর (অব.) সামসুদ্দীন আহমদ চৌধুরী, প্রধানমন্ত্রীর সাবেক একান্ত সচিব সালাউদ্দিনসহ আরও অনেকে।

মামলার অভিযোগে বলা হয়েছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবার সরকারের সর্বোচ্চ পদে থাকা অবস্থায় ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচল আবাসন প্রকল্পের ২৭ নম্বর সেক্টরে ১০ কাঠা করে সরকারি প্লট বরাদ্দ নেন, যদিও তারা এ জন্য অযোগ্য ছিলেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১ মিনিটের রুদ্ধশ্বাস নাটক, জাপানকে হারিয়ে শেষ ষোলোয় ব্রাজিল

কাসেমিরোর গোলে স্বস্তি, জাপানের বিপক্ষে সমতায় ফিরল ব্রাজিল

সেলেসাওদের স্তব্ধ করে জাপানের গোল, শুরুতেই পিছিয়ে পড়ল ব্রাজিল

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

X