মঙ্গলবার
২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

বিশ্ববাজারে আরও কমলো সোনার দাম

অর্থনীতি ডেস্ক
প্রকাশ : ২২ মে ২০২৬, ০৬:৫০ পিএম
বিশ্ববাজারে সোনার দাম আরও কমলো

বিশ্ববাজারে সোনার দাম কমার প্রবণতা অব্যাহত রয়েছে। ডলারের শক্তিশালী অবস্থান এবং আন্তর্জাতিক বাজারে তেলের দাম বৃদ্ধির কারণে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ আবারও সুদের হার বাড়াতে পারে—এমন আশঙ্কা বিনিয়োগকারীদের মধ্যে চাপ তৈরি করেছে। এর সরাসরি প্রভাব পড়েছে স্বর্ণবাজারে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার (২২ মে) বাংলাদেশ সময় সকাল ১০টা ১১ মিনিটে স্পট মার্কেটে সোনার দাম প্রতিআউন্সে ০ দশমিক ৩ শতাংশ কমে ৪ হাজার ৫২৭ দশমিক ৬০ ডলারে নেমে এসেছে। চলতি সপ্তাহে এখন পর্যন্ত মূল্যবান এই ধাতুর দাম প্রায় ০ দশমিক ২ শতাংশ কমেছে।

এদিকে জুন ডেলিভারির জন্য যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচার্সের দামও ০ দশমিক ৩ শতাংশ কমে প্রতিআউন্স ৪ হাজার ৫২৯ দশমিক ১০ ডলারে দাঁড়িয়েছে।

বাজার বিশ্লেষক প্রতিষ্ঠান মেরেক্স-এর বিশ্লেষক এডওয়ার্ড মেয়ার রয়টার্সকে বলেন, সোনার দাম কমার প্রধান কারণ হচ্ছে ডলার। দীর্ঘ সময় ধরে উচ্চ সুদের হার বজায় থাকায় ডলারের অবস্থান আরো শক্তিশালী হচ্ছে।

সোনার পাশাপাশি আন্তর্জাতিক বাজারে রুপার দামও কমেছে। শুক্রবার রুপার দাম ০ দশমিক ২ শতাংশ কমে প্রতিআউন্স ৭৬ দশমিক ৫৩ ডলারে নেমেছে।

এ ছাড়া প্লাটিনামের দাম ০ দশমিক ৫ শতাংশ কমে প্রতিআউন্স ১ হাজার ৯৫৫ দশমিক ৬৬ ডলার এবং প্যালাডিয়ামের দাম ০ দশমিক ২ শতাংশ কমে প্রতিআউন্স ১ হাজার ৩৭৫ দশমিক ৩৫ ডলারে দাঁড়িয়েছে।

দেশের বাজারে সোনার দাম দেশীয় বাজারে বর্তমানে প্রতিভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৮ হাজার ১২১ টাকা।

এ ছাড়া—২১ ক্যারেটের প্রতিভরি : ২ লাখ ২৭ হাজার ৩৩১ টাকা। ১৮ ক্যারেটের প্রতিভরি : ১ লাখ ৯৪ হাজার ৮৪৭ টাকা। সনাতন পদ্ধতির প্রতিভরি : ১ লাখ ৫৮ হাজার ৬৮৯ টাকা।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন করা হবে: মির্জা ফখরুল

হাম ও ডেঙ্গু দু’টোই প্রতিরোধ জরুরি

গোপালগঞ্জে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে বৃদ্ধ আটক

ভারি বৃষ্টিতে সাজিয়ালীর ব্রিজ ভেঙে জনদুর্ভোগ চরমে, বিকল্প পথে চলছে যাতায়াত

নড়াইলে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের পর গলা টিপে হত্যা

বাঘারপাড়ায় ট্রাকচাপায় সাইকেল আরোহীর মৃত্যু

যশোর জেলা স্যানিটারি ও নলকূপ ব্যবসায়ী সমিতি   / নির্বাচন ঘিরে উৎসব আমেজ পাইপপট্টিতে১৩ পদের জন্য লড়াইয়ে ২৫ প্রার্থী

কিশমিশ খেলে মিলবে ৭ উপকারিতা

গোস্ত কিনতিও হ্যারেজ খাতি হয় 

চিকিৎসা যাবে সবার দুয়ারে: প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

অবশেষে ঝিকরগাছায় নির্মিত হচ্ছে মডেল মসজিদ

অভয়নগরে পানিবন্দি পরিবারের মাঝে রান্নার চুলা বিতরণ

মণিরামপুরে ঢালী ব্রিকসের বিরুদ্ধে এলাকাবাসীর অভিযোগ

মণিরামপুরে বনফুল অ্যান্ড কোংকে ৫০ হাজার টাকা জরিমানা

ঝিনাইদহে ১১২ ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানে অনুদানের চেক ও গাছের চারা বিতরণ

হস্তান্তরের আগেই মোরেলগঞ্জে মাদ্রাসার নতুন ভবনে ফাটল, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

মাগুরায় স্কুলছাত্রী রাজিয়া হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড

যশোরে অনলাইন জুয়া কান্ডে নারী আটক

ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে যশোর সরকারি বালিকা বিদ্যালয়ের নৌরিন

মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর পূর্ণ হচ্ছে কাল, নিহতদের স্মরণ, আহতদের সুস্থতা কামনা

X