মঙ্গলবার
২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩

স্বর্ণের বাজারে ফের মূল্যবৃদ্ধি

অর্থনীতি ডেস্ক
প্রকাশ : ২২ জুন ২০২৬, ১১:৫০ এএম
ছবি: সংগৃহীত

দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। চার হাজার ৪৩২ টাকা বাড়িয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৩০ হাজার ৭২২ টাকা নির্ধারণ করেছে সংগঠনটি। রোববার (২২ জুন) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। নতুন এ দাম আজ সকাল ১০টা থেকেই কার্যকর হবে।

নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ২ লাখ ৩০ হাজার ৭৭২ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২০ হাজার ৩৯১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৯ হাজার ২৪৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫৪ হাজার ৬০৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

বাজুস জানিয়েছে, পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই দাম কার্যকর থাকবে। স্বর্ণালঙ্কারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। তবে অলঙ্কারের ডিজাইন অনুযায়ী মজুরি প্রযোজ্য।

সবমিলিয়ে চলতি বছর এ পর্যন্ত দেশের বাজারে মোট ৭৯ বার স্বর্ণের দাম সমন্বয় করেছে বাজুস। যেখানে ৪০ বারই দাম বাড়ানো হয়েছে। বাকি ৩৯ বার দাম কমেছে। অন্যদিকে ২০২৫ সালে দেশের বাজারে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল। যার মধ্যে ৬৪ বার দাম বাড়ানো হলেও মাত্র ২৯ বার কমেছিল স্বর্ণের দাম।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অসাধারণ গোল, বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার রেকর্ড মেসির

অবিশ্বাস্য! ৪ মিনিটেই পেনাল্টি মিস করলেন মেসি

দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

যশোরে পিআইবির তিনদিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ সম্পন্ন

মোংলায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মিছিল, আটক ১

অনেক গুনে সমৃদ্ধ ফল কামরাঙ্গা

এমবাপের চোখে বিশ্বসেরা মেসি

সাতক্ষীরায় ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা

যবিপ্রবির বাসের ধাক্কায় প্রাণ গেল করিমন চালকের

লখনউয়ে কোচিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৪

পশ্চিমবঙ্গের রাজনীতিতে বিস্ফোরণ: তৃণমূল থেকে মমতাকে উৎখাত, বরখাস্ত অভিষেকও

নবম পে-স্কেল: কার বেতন কত বাড়বে

সাতক্ষীরা সরকারি কলেজে ছাত্রশিবিরের নবীন বরণ

ঝিনাইদহে সিটিএন নেটওয়ার্কের ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

আন্তঃবিশ্ববিদ্যালয় হ্যান্ডবলে চ্যাম্পিয়ন যবিপ্রবি

বদলির পরও সাদুল্লাপুরে বহাল এসিল্যান্ড জসিম

সাইফুল্লাহ হত্যার প্রতিবাদে গাইবান্ধায় সমাবেশ ও বিক্ষোভ মিছিল

যশোরে অগ্নিসংযোগ মামলায় ছাত্রলীগ নেতাসহ ৫ জন আটক

চীনের পথে প্রধানমন্ত্রী

কমলো পেঁয়াজের দাম

X