মঙ্গলবার
৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

উৎসব করে বই বিতরণ হবে না

প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৫, ১০:৩৬ এএম

একসময় বই উৎসব বলে একটি উৎসব দারুণরকম সাড়া ফেলেছিলো। সেসময় নতুন বছরের প্রথম দিন, মানে পহেলা জানুয়ারি মানেই শিশুদের হাতে নতুন বই, নতুন বইয়ের ঘ্রাণ নেয়া। তবে, সে উৎসব এবার হচ্ছে না। পত্রিকান্তরে প্রকাশিত খবর অনুযায়ী, প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, ‘প্রাথমিক শিক্ষার নতুন পাঠ্যপুস্তক মুদ্রণ কার্যক্রম প্রায় শেষ। জেলা পর্যায়ে বেশিরভাগ বই পৌঁছে গেছে। জানুয়ারির শুরুতেই শিক্ষার্থীরা সব বই হাতে পাবে। কোনো উৎসব বা অনুষ্ঠান করে বই বিতরণ করা হবে না। বই সরাসরি প্রতিটি বিদ্যালয়ে পৌঁছে যাবে।’ শনিবার কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন বিষয়ক স্টেক হোল্ডারদের সঙ্গে মতবিনিময় সভা শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। উপদেষ্টা বলেন, ‘যে শিক্ষক মূল দায়িত্ব সঠিকভাবে পালন করেন না, তাকে শিক্ষক বলা যায় না। তবে যারা দায়িত্বের সঙ্গে শিক্ষাদান করছেন, তাদের প্রতি পূর্ণ শ্রদ্ধা এবং তাদের ন্যায্য দাবি আদায়ে সব সময় পাশে থাকবো।’ জেলা প্রশাসক এমএ মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নুর মো. শামসুজ্জামান প্রমুখ বক্তব্য রাখেন। আমরা মনে করি, নতুন বই যখন যথাসময়ে ছাপানো হয়েছে। দেশে এই মুহূর্তে কোনো প্রাকৃতিক দুর্যোগও নেই। তাহলে বই উৎসব হতে সমস্যাটা কোথায়? শিশুদের জন্যে এই উৎসবটি করা যায় কী না, তা সংশ্লিষ্টদের ভেবে দেখা দরকার।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১ মিনিটের রুদ্ধশ্বাস নাটক, জাপানকে হারিয়ে শেষ ষোলোয় ব্রাজিল

কাসেমিরোর গোলে স্বস্তি, জাপানের বিপক্ষে সমতায় ফিরল ব্রাজিল

সেলেসাওদের স্তব্ধ করে জাপানের গোল, শুরুতেই পিছিয়ে পড়ল ব্রাজিল

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

X