মঙ্গলবার
৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

রাবিতে ভর্তি পরীক্ষায় এআই অ্যাপ ‘ডিপসিক’সহ এক শিক্ষার্থী আটক

রাজশাহী ব্যুরো
প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৬, ০৩:২৮ পিএম
রাবিতে ভর্তি পরীক্ষায় এআই অ্যাপ ‘ডিপসিক’সহ এক শিক্ষার্থী আটক

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ১ম বর্ষের ভর্তি পরীক্ষা চলাকালীন মোবাইল ফোন ব্যবহার করে ‘ডিপসিক’ নামক এআই অ্যাপ ব্যবহার করে উত্তর খোঁজার অভিযোগে এক শিক্ষার্থীকে আটক করা হয়েছে।

শুক্রবার (১৬ জানুয়ারি) বেলা ১১টায় ‘সি’ ইউনিটের প্রথম শিফটের পরীক্ষার সময় এই ঘটনা ঘটে।

আটককৃত শিক্ষার্থীর নাম দিব্য জ্যোতি সাহা, রোল নম্বর ৩১১০০০৫২। তার বাসা ঢাকার সিদ্ধেশ্বরী এলাকায় হলেও স্থায়ী নিবাস খুলনা। তার বাবা ড. সাহা চঞ্চল কুমার, জনতা ব্যাংকের ডেপুটি জেনারেল ম্যানেজার এবং মাতা অল্পনা সাহা একজন গৃহিণী।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর দপ্তর জানিয়েছে, পরীক্ষা চলাকালীন হলের একজন পর্যবেক্ষক শিক্ষক ছাত্রের অস্বাভাবিক আচরণ লক্ষ্য করেন। তিনি দেখেন, ছাত্রটি মোবাইল ফোন ব্যবহার করে ছবি তুলছিল এবং ‘ডিপসিক’ নামক এআই অ্যাপ ব্যবহার করে উত্তর খুঁজছিল। পরীক্ষার পর তাকে আটক করে প্রক্টর অফিসে নিয়ে আসা হয়।

আটককৃত শিক্ষার্থী স্বীকার করেছেন, আমি মোবাইল ফোন ব্যবহার করছিলাম এবং ডিপসিক অ্যাপ ব্যবহার করে উত্তর খুঁজছিলাম। তবে কিছু লিখতে পারিনি। আমি আমার অপরাধ স্বীকার করছি এবং প্রতিশ্রুতি দিচ্ছি, ভবিষ্যতে এমন কাজ করব না।

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর গিয়াসউদ্দিন জানান, বিধি অনুযায়ী আমরা এই শিক্ষার্থীর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করব।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১ মিনিটের রুদ্ধশ্বাস নাটক, জাপানকে হারিয়ে শেষ ষোলোয় ব্রাজিল

কাসেমিরোর গোলে স্বস্তি, জাপানের বিপক্ষে সমতায় ফিরল ব্রাজিল

সেলেসাওদের স্তব্ধ করে জাপানের গোল, শুরুতেই পিছিয়ে পড়ল ব্রাজিল

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

X