মঙ্গলবার
৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

বেরোবি কেন্দ্রে রাবি ‘এ’ ইউনিট ভর্তি পরীক্ষায় ডিভাইসসহ পরীক্ষার্থী আটক

রাজশাহী ব্যুরো
প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৬, ০৩:৩১ পিএম
বেরোবি কেন্দ্রে রাবি ‘এ’ ইউনিট ভর্তি পরীক্ষায় ডিভাইসসহ পরীক্ষার্থী আটক

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) কেন্দ্রে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিট ভর্তি পরীক্ষায় অংশ নিতে এসে এক পরীক্ষার্থীকে নিষিদ্ধ ইলেকট্রনিক ডিভাইসসহ আটক করা হয়েছে। শনিবার (১৭ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে প্রবেশের সময় প্রক্টোরিয়াল টিম তাকে আটক করে।

আটক পরীক্ষার্থীর নাম জি এম সারোয়ার আহমেদ। তার কাছ থেকে একটি মোবাইল ফোন ও একটি পকেট রাউটার উদ্ধার করা হয়, যা ভর্তি পরীক্ষার নিয়ম অনুযায়ী সম্পূর্ণ নিষিদ্ধ। তিনি ২০২৩–২৪ শিক্ষাবর্ষের এইচএসসি পরীক্ষার্থী এবং কারমাইকেল কলেজের সাবেক শিক্ষার্থী বলে জানা গেছে।

বেরোবি প্রক্টর ড. ফেরদৌসুর রহমান জানান, আটক পরীক্ষার্থীকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং পরবর্তীতে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। তদন্তে এখন পর্যন্ত কোনো সংঘবদ্ধ জালিয়াতি চক্রের সঙ্গে তার সম্পৃক্ততার প্রমাণ পাওয়া যায়নি। তবে অসদুপায় অবলম্বনের চেষ্টা করায় তাকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়নি।

তিনি আরও জানান, বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয়ের লিগ্যাল সেল, মোবাইল কোর্ট ও সংশ্লিষ্ট প্রশাসনিক কর্তৃপক্ষ একসঙ্গে বসে পরবর্তী আইনগত ও প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণ করবেন।

এ বিষয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রধান অধ্যাপক আবু নাসের মো. ওয়াহিদ বলেন, কোনো শিক্ষার্থী অসদুপায় অবলম্বন করলে বা তার কাছে অবৈধ সামগ্রী পাওয়া গেলে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ও প্রক্টোরিয়াল বডি প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারে। কেন্দ্র বা হলের বাইরে সংঘটিত কোনো অপরাধ প্রচলিত আইনের আওতায় পড়ে এবং সে ক্ষেত্রে প্রশাসনিক বা পুলিশের মাধ্যমে আইনগত প্রক্রিয়ায় বিষয়টির নিষ্পত্তি করা হয়।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেলেসাওদের স্তব্ধ করে জাপানের গোল, শুরুতেই পিছিয়ে পড়ল ব্রাজিল

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

আগামী ইউপি নির্বাচন ঘিরে মণিরামপুরে বিএনপির ঐক্যের শপথ

নড়াইলে গণতন্ত্র অলিম্পিয়াড, অংশ নিলেন ২৭৫ শিক্ষার্থী

X