মঙ্গলবার
৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

তাহসান-রোজার বিবাহবিচ্ছেদ নিশ্চিত!

বিনোদন ডেস্ক
প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৬, ০৪:০৫ পিএম
তাহসান-রোজার বিবাহবিচ্ছেদ নিশ্চিত

জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খান শেষ পর্যন্ত ব্যক্তিজীবন নিয়ে চলমান গুঞ্জনের অবসান ঘটালেন। সম্প্রতি তিনি স্ত্রী রোজা আহমেদের সঙ্গে বিচ্ছেদ প্রথমবারের মতো স্পষ্টভাবে নিশ্চিত করেছেন। ব্যক্তিগত বিষয় নিয়ে তিনি প্রথম আলোর সঙ্গে হোয়াটসঅ্যাপে সরাসরি কথা বলেন।

তাহসান বলেন, খবরটি সত্য। আমরা দীর্ঘদিন ধরেই আলাদা আছি, জুলাইয়ের শেষ দিক থেকে। ব্যক্তিগত জীবন নিয়ে প্রকাশ্যে কিছু বলতে চাইনি। তবে বিবাহবার্ষিকীর সময় কিছু ভুয়া খবর ছড়িয়ে পড়ায় এটি স্পষ্ট করা প্রয়োজন হয়ে পড়েছে।

তাহসান আরও জানান, তিনি মূলত সামাজিক যোগাযোগমাধ্যমে ভুল তথ্য ছড়ানো বন্ধ করতে মুখ খুলেছেন। সম্প্রতি তাহসান ও রোজা আহমেদের বিবাহবার্ষিকী উদযাপন করা হলেও দুজনকে একসঙ্গে দেখা যায়নি। এ থেকেই গুঞ্জন শুরু হয়েছিল।

উল্লেখ্য, ২০২৫ সালের ৪ জানুয়ারি মাত্র চার মাসের পরিচয়ের পর রোজা আহমেদকে বিয়ে করেন তাহসান খান। রোজা পেশায় একজন মেকআপ আর্টিস্ট, যিনি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে দশ বছরের বেশি সময় ধরে ব্রাইডাল মেকআপে কাজ করছেন। এছাড়াও নিউইয়র্কে তাঁর নিজস্ব মেকআপ প্রতিষ্ঠান রয়েছে।

এর আগে, ২০০৬ সালের ৩ আগস্ট অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তাহসান। দীর্ঘ ১১ বছরের দাম্পত্য জীবন শেষ হয় ২০১৭ সালে। দ্বিতীয় সংসার নিয়ে চলমান অনিশ্চয়তার খবরের পর, আবারও তাহসানের ব্যক্তিজীবন শোবিজ অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেলেসাওদের স্তব্ধ করে জাপানের গোল, শুরুতেই পিছিয়ে পড়ল ব্রাজিল

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

আগামী ইউপি নির্বাচন ঘিরে মণিরামপুরে বিএনপির ঐক্যের শপথ

নড়াইলে গণতন্ত্র অলিম্পিয়াড, অংশ নিলেন ২৭৫ শিক্ষার্থী

X