মঙ্গলবার
৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

ধর্ষণের অভিযোগে নাদিম খান গ্রেপ্তার, চাঞ্চল্য চলচ্চিত্রাঙ্গনে

বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৬, ০৫:২২ পিএম
আপডেট : ২৬ জানুয়ারি ২০২৬, ০৫:৪৫ পিএম
ধর্ষণের অভিযোগে নাদিম খান গ্রেপ্তার। ছবি: সংগৃহীত

বলিউডের আলোচিত সিনেমা ‘ধুরন্ধর’-এর অভিনেতা নাদিম খানকে গ্রেপ্তার করা হয়েছে। এক গৃহকর্মীকে টানা প্রায় এক দশক ধরে ধর্ষণের অভিযোগে তাকে গ্রেপ্তার করেছে মুম্বই পুলিশ। অভিযোগ, বিয়ের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ওই নারীকে বারবার যৌন নির্যাতন করা হয়েছে। এই ঘটনার পর অভিনেতাকে নিয়ে নতুন করে কৌতূহল তৈরি হয়েছে।

হিন্দুস্তান টাইমস থেকে জানা যায়, বর্তমানে নাদিম খান মুম্বই পুলিশের হেফাজতে রয়েছেন এবং গোটা বিষয়টি তদন্তাধীন। নাদিম খান বেশ কয়েক বছর ধরেই বিনোদন জগতের সঙ্গে যুক্ত। টেলিভিশন, সিনেমা এবং ওটিটি তিন মাধ্যমেই তিনি কাজ করেছেন। যদিও বেশিরভাগ ক্ষেত্রেই তাকে সহায়ক বা পার্শ্বচরিত্রে দেখা গেছে।

চলচ্চিত্রের পাশাপাশি থিয়েটারেও সক্রিয় ছিলেন নাদিম। একাধিক মঞ্চনাটকে অভিনয়ের অভিজ্ঞতা রয়েছে তার। নাদিম খান ইতিমধ্যেই অমিতাভ বচ্চন, অসরানি, আদিল হুসেন ও সঞ্জয় মিশ্রের মতো বর্ষীয়ান অভিনেতাদের সঙ্গে কাজ করেছেন। তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এই তারকাদের সঙ্গে তোলা একাধিক পুরনো ছবিও দেখা যায়।

প্রসঙ্গত, নাদিম অভিনীত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে মিমি, বধ, মুখবির: দ্য স্টোরি অফ এ স্পাই, মিসেস সিরিয়াল কিলার এবং ধড়ক। পরিচালক আদিত্য ধরের সিনেমা ‘ধুরন্ধর’-এ নাদিম খানকে দেখা গেছে রেহমান ডাকাতের রাঁধুনি আহলাকের ভূমিকায়। চলচ্চিত্রের এক নির্মম দৃশ্যে দেখা যায়, সত্য বের করার জন্য রণবীর সিংয়ের চরিত্র হামজা মাজহারি তার আঙুল কেটে নেয়। শেষ পর্যন্ত গুপ্তচর হিসেবে ফাঁস হয়ে যাওয়ার পর আহলাক চরিত্রটির মৃত্যু হয়।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেলেসাওদের স্তব্ধ করে জাপানের গোল, শুরুতেই পিছিয়ে পড়ল ব্রাজিল

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

আগামী ইউপি নির্বাচন ঘিরে মণিরামপুরে বিএনপির ঐক্যের শপথ

নড়াইলে গণতন্ত্র অলিম্পিয়াড, অংশ নিলেন ২৭৫ শিক্ষার্থী

X